কাদিরখিল মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে নৌভ্রমণ অনুষ্ঠিত

নাছির উদ্দীন
আপডেটঃ মে ২৯, ২০২৬ | ৬:১০
Link Copied Successfully!

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী কাদিরখিল মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী নৌকা ভ্রমণ।শুক্রবার (২৯ মে ২০২৬) সকাল ৮টায় সহদেবপুর ইউনিয়নের চারাটভাঙ্গা বাজারসংলগ্ন ঘাট থেকে ৩টি বিশাল ট্রলার নিয়ে প্রায় দুই শতাধিক ভ্রমণপিপাসু যাত্রা শুরু করেন।

ভ্রমণের প্রথম বিরতি ছিল নারায়ণপুর বাজারসংলগ্ন ঘাটে। সেখানে সকালের নাস্তা শেষে রওনা দেয় মাছুয়াখাল ও মতলব ঘাট হয়ে চাঁদপুর মিনি কক্সবাজারের উদ্দেশে। এ সময় ভ্রমণকারীদের মাঝে আনন্দঘন মুহুর্ত শুরু হয়।প্রতিটি ট্রলারের ছাঁদে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা ছিল।বাউল শিল্পী তাজেল সরকারের দু’তারা আর মফিজের ঢোলের তালে তালে গান পরিবেশন করেন তৌহিদ মুন্সি ও ডালিম সরকার।

গানের তালে তালে নাচগান শেষ করে লালপুর ঘাটে জুমার নামাজ আদায় শেষে দুপুরের খাবার সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

বিকাল ৪টায় চাঁদপুর মিনি কক্সবাজারে সংগঠনের সদস্যদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি আব্দুর রহিম সরকার,সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন চৌধুরী, তৌহিদ মুন্সি, জাহিদুল ইসলাম সবুজ মুন্সি।

এই নৌকা ভ্রমণে শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবী, সাংবাদিক, শিক্ষার্থী,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এটি ছিল একটি আনন্দদায়ক ও স্মরণীয় অভিজ্ঞতা

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন