হাজীগঞ্জে খাদ্য গুদামে অনিয়ম থেকে পরিত্রাণ চান মেম্বার-চেয়ারম্যানগণ, এমপির হুঁশিয়ারি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২৫, ২০২৬ | ১১:৪৯
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলা খাদ্য গুদামে পরিমাণে কম, মানহীন চাল-গমের অব্যবস্থাপনা ও অনিয়ম রোধে পরিত্রাণ চেয়েছেন ইউপি সদস্য ও চেয়ারম্যানগণ। এ বিষয়ে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক খাদ্য গুদামে সংশ্লিষ্টদের হুঁশিয়ারি দিয়ে জানান, খাদ্য গুদামের সিন্ডিকেট থেকে সরে জনস্বার্থ কাজ করতে হবে।

সম্প্রতি হাজীগঞ্জ উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা বিষয়টি আলোচনা উঠে আসে। সভায় ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি ইউপি সদস্য ও চেয়ারম্যানদের আশ্বস্ত করে নিজেদেরকে সচেতন ও প্রতিবাদী হতে দিকনির্দেশনা দেন।

পপুলার বিডিনিউজকে এই সংসদ সদস্য বলেন, ভিজিএফের চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। উপজেলার সকল ইউনিয়নের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ যেন সঠিক মাপে ওজন চাল পায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের বিশেষভাবে নজর রাখতে নির্দেশ ও গণমাধ্যমের ভূমিকা চেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের নির্দেশে বুধবার হাজীগঞ্জ খাদ্য গুদাম পরিদর্শন করেন ইউপি সদস্য ও চেয়ারম্যানরা। এ সময় তারা ভিজিএফের চাল বিতরণ ও ওজনের বিষয়টি পর্যবেক্ষণ করেন।

এসময় কয়েকজন চেয়ারম্যান সংবাদিকদের বলেন, খাদ্য গুদাম থেকে ওজনে সঠিক ও মান সম্মত চাল – গম যেন পরিবেশন করা হয়, সেই দাবী তাদের।

এসব বিষয়ে খাদ্য গুদামের কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি উর্ধতন পর্যায় থেকে মানহীন আসলে তাদের কিছুই করার নেই। তবে, ওজনে কম দেয়ার প্রসঙ্গে তিনি মন্তব্য করতে নারাজ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ