সবশেষ খবর


মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় গাজী মুক্তার

আসন্ন মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব গাজী মুক্তার হোসেন উপজেলার নতুনবাজার, চৌরাস্তা, ছেংগারচর, গজরা...

হাজীগঞ্জে ছাত্রলীগের সাবেক নেতাদের সম্মানে ইফতার মাহফিল

হাজীগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতাদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন...

ড. ইউনূসের পুরস্কার গ্রহণ গাজায় গণহত্যা সমর্থনের শামিল: পররাষ্ট্রমন্ত্রী

ইসরাইলি ভাস্করের কাছ থেকে ড. ইউনূসের পুরস্কার গ্রহণ করা গাজায় গণহত্যা সমর্থনের শামিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড....

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে

দুপুরের মধ্যে দেশের সাত জেলায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শনিবার (৩০ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, ফরিদপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।   রোববার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।   সোমবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।   বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, দিনের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

হাজীগঞ্জ-শাহরাস্তির সহস্রাধীক পরিবারের মাঝে ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইনের ঈদ উপহার বিতরণ

ফিতরকে সামনে রেখে হাজিগঞ্জ শাহরাস্তির কৃতি সন্তান চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, ঢাকা সেন্টার...

ফখরুলের কাছে বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন কাদের 

‘বিএনপির ৮০ শতাংশ নেতাকর্মী নিগৃহীত’-দলটির মহাসচিবের এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি...

চাঁদপুরে কনস্টেবল নিয়োগে এক পরীক্ষার্থী গ্রেফতার, আরেকজন বহিষ্কার

চাঁদপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় জাবের হোসেন নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।...

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জাতীয় সিপাহী বিপ্লবী দিবস পালন শাহরাস্তিতে আওয়ামীলীগের ৬ নেতা আটক হাজীগঞ্জে সহস্রাধিক চক্ষু রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা হাজীগঞ্জ ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল হলে তৈরি হবে নতুন কর্মসংস্থান: বিডা চেয়ারম্যান হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা হাজীগঞ্জ থানা পুলিশের সফল। বিকাশে ভুল নাম্বারে চলে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার