শাহরাস্তিতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাসিনা মুক্ত বাংলাদেশে মনভরে উল্লাস করছে বিএনপির নেতাকর্মীরা: মমিনুল হক

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ৫, ২০২৫ | ৮:৫০
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির বর্ণিল আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার কালীয়াপাড়ায় দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে কালীবাড়ী স্কুল মাঠে গিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন দলীয় নেতাকর্মীরা।

র‍্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও শাহরাস্তি- হাজিগঞ্জ বিএনপি’র প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মমিনুল হক।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার ১৭ বছর নির্যাতিত হয়েছি। হাসিনা মুক্ত বাংলাদেশে বহুদিন পর মনভরে নেতাকর্মীরা আনন্দ উল্লাস করছে। আগামী দিনে সকল বৈষম্যদূরীকরণে কাজ করবে বিএনপি।

বিজ্ঞাপন

তিনি আরো বলেছেন, ‘শাহরাস্তি-হাজীগঞ্জ বিএনপির শক্ত ঘাঁটি। নির্যাতন, গুম-খুন, মামলা—কিছুই এখানে নেতাকর্মীদের দমাতে পারেনি। এই তৃণমূলই আমাদের আসল শক্তি।জনগণই বিএনপির শক্তি, জনগণই ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।দল আমাকে ধানের শীষ প্রতীক দেয়, আমি মানুষের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করব। রাজনীতি আমার কাছে ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য।’

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

“প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমি প্রতিজ্ঞা করছি—শাহরাস্তি-হাজীগঞ্জের মানুষের সুখ-দুঃখে পাশে থাকব। জনগণই বিএনপির শক্তি, জনগণই ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।”

বিজ্ঞাপন

র‍্যালীতে উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দুপুর থেকে খন্ড খন্ড ব্যানার, পেস্টুন নিয়ে সমবেত হয়।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, সহ-সভাপতি মোঃ আবু ইউসুফ পাটোয়ারী।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম পাটোয়ারী, বিএনপি নেতা মোজাম্মেল হক পাটোয়ারী, পৌর বিএনপি’র সাবেক সভাপতি শেখ বেলায়েত হোসেন সেলিম, সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলেমান রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ফিরোজ, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি, সদস্য সচিব এহতেশামুল হক গণি, ওলামা দলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম, শ্রমিক দলের আহ্বায়ক হেলাল উদ্দিন দুলাল, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আঃ খালেক, ছাত্রদলের আহ্বায়ক এবি এম পলাশ ও সদস্য সচিব আজগর হোসেন মিয়াজিসহ উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ