
টিকটকে পরিচয় থেকে বিয়ে, ১১ মাস পর স্বামীর হাতে স্ত্রী খুন
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণে টিকটকে পরিচয়ে বিয়ের ১১ মাস পর স্বামীর হাতে স্ত্রী ফাতেমা বেগম রুপালী খুনের ঘটনা ঘটে। ঘটনার ১৩ দিন পর পলাতক স্বামী জামাল গাজীকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করে পুলিশ।
সোমবার (২১ জুলাই) দুপুরে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন শেষে স্বামী জামাল গাজীকে আদালতে সোর্পদ করা হয় বলে জানান পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রকিব।
সপ্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানায়, ১১ জুলাই মতলব দক্ষিণ উপজেলায় ৬নং উপাদী ইউনিয়নের ঘোড়াধারি গ্রামের
গৃহবধূ রুপালীর নিজ বাড়ীর সেফটি ট্যাংকি থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পরে তথ্য প্রযুক্তি ও সোর্স ব্যবহার করে আসামী মো. জামাল গাজীকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে ১১ মাস পূর্বে টিকটকের মাধ্যমে রুপালীর সাথে পরিচয় হয় এবং পরে বিয়ে হয়। বিবাহের কিছুদিন পর থেকে তাদের মধ্যে টাকা পয়সা নিয়ে পারিবারিক কলহ শুরু হয়। দুইজনের বহুবিবাহের তথ্য উম্মোচন হওয়ায় ঘটনার রাতে বাক-বিতন্ডা সৃষ্টি হয়। পরে পরিকল্পিতভাবে সকালে স্ত্রী ঘুম থেকে উঠার আগেই দা দিয়ে কুপিয়ে জখম করে মরদেহ সেফটি ট্যাংকিতে লুকিয়ে রেখে পালিয়ে যায়।
টানা ১৩ দিন ছয় জেলায় অভিযান চালিয়ে কুষ্টিয়া থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। নিহতের ছেলে টিপু পাটোয়ারী বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, মতলব দক্ষিণ থানা অফিসার ইনচার্জ সালেহ আহমেদসহ মামলার তদন্তকারী কর্মকর্তা।



























