`নতুন স্বাধীনতাকে ভূলণ্ঠিত করতে সক্রিয় কুচক্রি মহল’

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৫, ২০২৫ | ১০:৪৯
Link Copied Successfully!
 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক বেলাল হোছাইন বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বিগত ১৭বছর আন্দোলন করে আমরা নতুন করে স্বাধীন দেশ পেয়েছি। আমাদের এই স্বাধীনতাকে ভূলন্ঠিত করতে কয়েকটি কুচক্রি মহল সক্রিয় হয়েছেন। এদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অত্যন্ত ধৈর্য্যরে সাথে ১৭ বছর অতিবাহিত করেছেন। সামনে আমাদের কঠিন এবং চ্যালেঞ্জিং সময়। আমাদের প্রত্যেকটি প্রদক্ষেপ নিতে হবে অত্যন্ত বিচক্ষনতার সাথে। আজকে যারা ষড়যন্ত্রে লীপ্ত হয়েছেন কীসের কারণে। যে একটি বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, তার জন্য বিএনপির সর্বমহল থেকে নিন্দা জানানো হয়েছে। বিএনপির প্রত্যেকটি ইউনিটকে বলে দেয়া হয়েছে চাঁদাবাজ, ধান্দাবাজ এবং কুচক্রিমহল থেকে সতর্ক থাকার জন্য।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান ইতোমধ্যে অনেক নেতাকে বহিস্কার করেছেন। বিএনপির সাথে বিবাদ করে চলবে এমন দল এখন বাংলাদেশে নেই। যারা ষড়যন্ত্রে লীপ্ত আছেন, এখনো সতর্ক হয়ে যান। বিএনপির সাথে পায়ে পা দিয়ে জগড়া করতে আসবেন না। শেখ হাসিনা অনেক দম্ভ করেছিলো। আজকে সে কোথায়। বিএনপির আন্দোলনের কারণে সে দেশ ছেড়ে পালিয়েছে। মাঝে মধ্যে বিদেশে থেকে খোচা দিতে চায়। কিন্তু উনার কথাতে আর দেশের মানুষ কোন কাজ করবে না।

এই নেতা বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। নির্বাচনকে সামনে রেখে কয়েকটি রাজনৈতিক দল সারা দেশে মব সৃষ্টি করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে। তাদের এসব ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বিএনপিকে নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝির সভাপতিত্বে ও সদস্য সচিব সামছুল আরেফিন খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম।

বিজ্ঞাপন

জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

তারিখ: ১৫.০৭.২০২৫খ্রি.

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জাতীয় সিপাহী বিপ্লবী দিবস পালন