ভারত থেকে অবৈধ পথে দেশে ফেরার সময় হাজীগঞ্জের দুই যুবক আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২৪, ২০২৫ | ৪:৫৬
Link Copied Successfully!
ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার সময় পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

শুক্রবার (২৩ মে) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া বিওপি ক্যাম্পের সামনে থেকে থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ রায়চোঁ গ্রামের ফারুক হোসেন ও রাব্বি হোসেন। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম।

 

বিজ্ঞাপন

বিজিবি জানায়, ফারুক হোসেন প্রায় এক বছর আগে ময়মনসিংহ সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতের কলকাতায় যান। সেখানে হাওড়া ব্রিজের পাশে রাজমিস্ত্রির কাজ করতেন তিনি। পরবর্তীতে তার সঙ্গে যোগাযোগ করে প্রতিবেশী রাব্বি হোসেন তিন মাস আগে এক দালালের মাধ্যমে ১০ হাজার টাকার বিনিময়ে তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এবং একই ধরনের কাজে যুক্ত হন।

 

তবে সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশিদের নির্যাতনের আতঙ্কে তারা দেশে ফেরার সিদ্ধান্ত নেন। ২০ মে কলকাতার হাওয়া থেকে ট্রেনে করে রওনা হয়ে ২১ মে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছান এবং সেখানে রাত যাপন করেন। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় গাড়িতে করে হাফতিয়া নামক এলাকায় গিয়ে একটি মসজিদে আশ্রয় নেন।

 

এদিকে শুক্রবার দুপুরে মহানন্দা নদীতে গোসলের সময় সীমান্ত অতিক্রম করে তেঁতুলিয়ার সদর ইউনিয়নের মেইন পিলার ৪৪৩ এর ৫এস এলাকা দিয়ে পুরাতবাজার সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা। এ সময় বিজিবির টহল দল তাদের দেখতে পেয়ে অনুসরণ করে। পরে তেঁতুলিয়া চৌরাস্তা বাজার যাওয়ার পথে বিজিবি ক্যাম্পের সামনে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় তাদের। তারা অবৈধ পথে ভারতে যাওয়া ও ফিরে আসার বিষয়টি স্বীকার করে।

 

বিজ্ঞাপন

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম জানান, এটি কোনো ‘পুশ-ইন’ নয়। তারা নিজেরাই স্বেচ্ছায় অবৈধ পথে দেশে ফিরে এসেছে। থানায় জিডি করে তাদের হস্তান্তর করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জাতীয় সিপাহী বিপ্লবী দিবস পালন শাহরাস্তিতে আওয়ামীলীগের ৬ নেতা আটক