মেহের ডিগ্রি কলেজে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন আনোয়ার হোসেন খোকন

ফয়েজ আহম্মেদ, শাহরাস্তি
আপডেটঃ এপ্রিল ২৯, ২০২৫ | ১১:৩৯
Link Copied Successfully!

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মেহের ডিগ্রি কলেজের গভর্নিং বডির নবাগত সভাপতি আনোয়ার হোসেন খোকন শিক্ষকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫) সকালে শাহরাস্তির কৃতি সন্তান আনোয়ার হোসেন খোকন কলেজে প্রবেশ করলে অধ্যক্ষ মিজানুর রহমান তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় তিনি কলেজের শিক্ষকদের সাথে কুশল বিনিময় করে এক সভায় মিলিত হন। সভায় কলেজের উন্নয়নে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সভাশেষে জানানো হয় আগামী সভায় সিদ্ধান্ত গুলো অনুমোদন করা হবে। প্রায় দুই ঘন্টা পর্যন্ত সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে শিক্ষক মিলনায়তনে তিনি মতবিনিময় সভায় যোগ দেন।

কলেজের শিক্ষক মন্ডলির পক্ষে সভাপতি কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় সভায় শিক্ষক বৃন্দ সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। এরপর তিনি কলেজের বিভিন্ন শাখা পরিদর্শন করেন। অনার্স শাখার বিভাগিয় প্রধান তাকে ফুলেল শুভেচ্ছা জানান। হাস্যজ্জল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরের সাথে কুশল বিনিময় করেন। পরিদর্শন শেষে কলেজ ক্যান্টিনে শিক্ষক ও সাংবাদিকদের সাথে সভাপতি আনোয়ার হোসেন খোকন মধ্যাহ্নভোজে মিলিত হন। বেলা সাড়ে ৩ টায় অধ্যক্ষ মিজানুর রহমান ও উপাধ্যক্ষ জিয়া উদ্দিন সভাপতিকে কলেজ গেইট পর্যন্ত এগিয়ে দিয়ে বিদায় জানান।

বিজ্ঞাপন

কলেজের সভাপতি আনোয়ার হোসেন খোকন জানান, অত্যন্ত আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এটি একটি আমার জীবনের স্মরণীয় দিন। কলেজটিকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ইনশাআল্লাহ সবাইকে নিয়ে কাজ করবো।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ