চাঁদপুরের আওয়ামী লীগ নেতা জিন্না পাটোয়ারী ঢাকায় গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৯, ২০২৫ | ১০:১৩
Link Copied Successfully!

চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতা শারমিন ফিলিং স্টেশন এর মালিক শিল্পপতি মোহাম্মদ আলী জিন্নাহ পাটোয়ারীকে আটক করেছে বাড্ডা থানা পুলিশ। সোমবার বিকেল সাড়ে তিনটায় গুলশান মহাখালী যাওয়ার পথে ব্র্যাক ইউনিভারসিটির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতা চাঁদপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী জিন্না পাটোয়ারীকে আটকের পর পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য অনেক তদবির করেছে বলে অভিযোগ উঠেছে।
আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন সময় মোহাম্মদ আলী জিন্না পাটোয়ারী চাঁদপুরে ঠিকাদারি কাজ করে কোটি টাকার মালিক হয়েছে। এছাড়া চাঁদপুর শহর রক্ষা বাঁধের কাজ করে অনিয়ম ও দুর্নীতির মধ্য দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

এক সময় তিনি চাঁদপুর শহরের চিত্রলেখা মোড় এলাকার গাজী আবাসিক হোটেলের ম্যানেজার হিসেবে চাকরি করেছেন। আওয়ামী লীগের এক শীর্ষ নেতার বন্ধু পরিচয়ে শুরু করে ঠিকাদারী ব্যবসা।
খুব অল্প সময়ের মধ্যে তিনি আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন। শহরের জেলা পরিষদের কার্যালয়ের সামনে জায়গা দখল করে শারমিন ফিলিং স্টেশন সিএনজি ও পেট্রোল পাম্প দিয়েছেন।

বিজ্ঞাপন

৫ আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর মোহাম্মদ আলী জিন্না পাটোয়ারী গা ঢাকা দেয়।

অবশেষে ঢাকায় ব্র্যাক ইউনিভার্সিটি সামনে অবস্থান করার সময় ছাত্রদের তথ্যের ভিত্তিতে বাড্ডা থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এবিষয়ে বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম মুঠোফোনে জানায়, চাঁদপুরের জিন্না পাটোয়ারীকে বাড্ডা থানা পুলিশ জিজ্ঞাসাবাদে জন্য থানায় নিয়ে এসেছে। তবে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

চাঁদপুরের পুলিশ সুপার আব্দুর রাকিব পিপিএম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,আওয়ামী লীগ নেতা জিন্না পাটোয়ারীকে ঢাকায় গ্রেফতার করা হয়েছে। চাঁদপুর থেকে পুলিশ ফোর্স ঢাকা গিয়ে তাকে আটক করে নিয়ে আসবে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ