সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে

শিক্ষার্থীর পড়ার মান বৃদ্ধি করতে হলে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরাও সচেতন হতে হবে: মোতাহার হোসেন পাটওয়ারী 

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২০, ২০২৫ | ৫:৩৬
Link Copied Successfully!
ফরিদগঞ্জ উপজেলার পৌরসভায় অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাইন্টিফিক হাই স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২০ এপ্রিল (রবিবার) বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মোঃ জাকির হোসেন গাজীর সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন ও পরিচালক আমানুল্লাহ খান ফারাবির যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ফরিদগঞ্জ আম্বিয়া ইউনুস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোতাহার হোসেন পাটোয়ারী, এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে আমার গভীর সম্পর্ক, এক্ষেত্রে আমি কৃপণতা করি না। আমি সবসময় শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আছি ও থাকবো। এসময় তিনি আরো বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধি করতে শুধু শিক্ষকদের গাইডলাইন থাকলে হবে না, অভিভাবকরাও তাদের প্রদি গুরুত্ব দিতে হবে, তাহলে শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নতি হবে, তারা পড়াশোনায় মনযোগি হবে। অভিভাবক ও শিক্ষক অভয়ে সহযোগিতায় একজন শিক্ষার্থী তার লক্ষে পৌছাতে পারবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন, চিকিৎসক ও শিক্ষানুরাগি ডাঃ ইমাম হোসেন সৌরভ, পূর্ব বড়ালী শাহাজান কবির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা অভিভাবক ও  শিক্ষার্থীবৃন্দ, অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে ক্রীড়া অনুষ্ঠানের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা