ছেংগারচর পৌরসভায় বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে

ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা রাজপথে থাকবে: তানভীর হুদা

সুমন আহমেদ, মতলব
আপডেটঃ এপ্রিল ১৯, ২০২৫ | ১০:১১
Link Copied Successfully!

ফ্যাসিবাদী সরকারের পতনের পর এখন দেশের সকল মানুষের প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গ্রহণ করবে অন্তর্বর্তীকালীন সরকার। যৌক্তিক সময়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করা হলে বিএনপির নেতাকর্মীরা রাজপথেই থাকবে বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৫, ৬ ও ৭নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে তানভীর হুদা উপরোক্ত কথাগুলো বলেন।

তানভীর হুদা বলেন, বিগত সরকারের আমলে বিএনপি’র হাজার হাজার নেতা-কর্মী খুন-গুমের শিকার হয়েছেন। নানাভাবে নির্যাতন করা হয়েছে আমাদের নেতাকর্মীদের। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা দোষে দিনের পর দিন আটক রাখা হয়েছিল এবং তাঁকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। বিচারের নামে প্রহসন করে তাঁকে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশের বৈষম্য দূর করতে হলে আমাদের প্রতিটি কাজের মাধ্যমে সেটি প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে, সাধারণ মানুষের সঙ্গে মিশতে হবে এবং ভালো কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।

বিজ্ঞাপন

ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্ল্যার সভাপতিত্বে ও ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলামে সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর।

এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর বিএনপির সহ সভাপতি বোরহান ফরাজি, জাহাঙ্গীর মোল্ল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, উপজেলা বিএনপি নেতা দেওয়ান করিম, জেলা ছাত্রদলের সাবেক সদস্য এইচএম জমির হোসেন, বিএনপি নেতা রফিক মোল্লা, রফিক সরদার, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাহ আলম, পৌর ছাত্রদলের সাবেক সহ সভাপতি রেজমুল আলম বিদ্যুৎ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন বেপারী, উপজেলা শ্রমিক দলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মজনু ঢালী, পৌর যুবদল নেতা জাকির হোসেন, ছাত্রদল নেতা জুম্মান হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা