মতলবে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টায় ফুফা গ্রেপ্তার

সুমন আহমেদ , মতলব উত্তর
আপডেটঃ এপ্রিল ১০, ২০২৫ | ৪:৩২
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. সেকান্তর বাদশা নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৬ এপ্রিল উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ইসলামাবাদ গ্রামের মৃত আব্দুল হক মিয়াজির ছেলে মো. সেকান্দর বাদশা (৫০) তার স্ত্রীর বড় ভাইয়ের মেয়ে বাক প্রতিবন্ধী (১৬) কিশোরী তার বাড়িতে বেড়াতে আসে। ঐদিন বিকেল ৪ টার দিকে তাকে একা পেয়ে ঐ কিশোরীর ফুফা সেকান্দর বাদশা তাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে সে বাসায় চলে যায় এবং তার মাকে ঘটনা জানায়। পরে ৯ এপ্রিল দুপুরে মতলব উত্তর থানা পুলিশ সংবাদ পেয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপেক্ষিতে বৃহস্পতিবার আসামি মো. সেকান্তর বাদশাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।

ভুক্তভোগীর পরিবার জানায়, ভিকটিম একজন বাক প্রতিবন্ধি (বোবা)। অভিযুক্ত সেকান্দার বাদশা ভিকটিমের আপন ফুফা হয়। ভিকটিমদের বাড়ি হতে অভিযুক্তের বাড়ি অনুমান ৫’শ গজ দূরে। গত ৬ এপ্রিল অভিযুক্ত স্ব-পরিবারে ভিকটিমদের বাড়িতে বেড়াতে যায়। বিকাল সাড়ে ৩টার সময় সবার অগোচড়ে সেকান্দর বাদশা ভিকটিম তার বাড়িতে নিয়ে আসে এবং একা বাড়িতে এনে জোর করে ধর্ষণের চেষ্টা করে।

বিজ্ঞাপন

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউলি হক বলেন, এ ঘটনায় ধর্ষণের মামলা হয়েছে এবং অভিযুক্তকে আসামি সেকান্তর বাদশাকে আদালতে প্রেরণ করা হয়। ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা