মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ থেকে ২৫মণ জাটকা জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ৮, ২০২৫ | ১১:৩০
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চ হতে ১হাজার কেজি (২৫ মণ) জাটকা জব্দ করেছে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ড মোহনপুর আউটপোস্ট।

শনিবার (৮ মার্চ) রাত ২টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী এমভি বন্ধন-৫ লঞ্চ থেকে জাটকাগুলো জব্দ করে সকালে এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এসব তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, চাঁদপুরের নৌ-সীমানায় ১ মার্চ থেকে জাটকা সংরক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। দেশের ছয়টি অভয়াশ্রমের মধ্যে চাঁদপুরের ষাটনল থেকে চরভৈরবি পর্যন্ত ৭০ কি.মি.মেঘনা নদীর ইলিশ অভয়াশ্রমে সকল প্রকার মৎস্য আহরণবন্ধসহ জাটকা সংরক্ষণ কর্মসূচি পালিত হচ্ছে। এসময় জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় মতলব উত্তরের মেঘনা নদীতে বরিশাল থেকে ঢাকাগামী এমভি বন্ধন-৫ নামে যাত্রীবাহী লঞ্চ থেকে অভিযান পরিচালনা করে ১০০০ কেজি জাটকা জব্দ করা হয়। পরবর্তীতে জাটকাগুলো এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

মোহনপুর কোস্টগার্ড এর ইউনিট এর পেটি অফিসার এম. কবির জানান, শনিবার রাত ২টার দিকে মোহনপুর অঞ্চলে মেঘনা নদীর নদীতে বরিশাল থেকে ঢাকাগামী এমভি বন্ধন-৫ নামের যাত্রীবাহি লঞ্চে অভিযান চালিয়ে ১০০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জাটকাগুলো বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত জাটকাগুলো উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসের উপস্থিতিতে মোহনপুর এলাকার এতিমখানা ও দুস্থদের মাঝে মাঝে বিলিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ