হাজীগঞ্জে হত্যা মামলায় আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৯, ২০২৫ | ২:১৮
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. জসিম উদ্দিনকে হত্যা মামলায় গ্রেফতার করেছে র‌্যাব-১১। বুধবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করেছে বলে পপুলার বিডিনিউজকে জানান কুমিল্লা র‌্যাব-১১ উপ-পরিদর্শক তারেক।

তিনি জানান, ৪ আগস্ট হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। শিগগির তাকে হাজীগঞ্জ থানা হস্তান্তর করা হবে।

এদিকে জানতে চাইলে হাজীগঞ্জ থানার তদন্ত ওসি মিন্টু দত্ত পপুলার বিডিনিউজকে বলেন, আওয়ামীলীগ নেতা হাজী মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে থানায় দুটো মামলা রয়েছে। র‌্যাবের হাতে গ্রেফতারের বিষয়টি থানাকে নিশ্চিত করেছে র‌্যাব-১১।

বিজ্ঞাপন

থানা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গেল ৪ আগস্ট হাজীগঞ্জ পৌর সভার টোরাগড় এলাকার আজাদ সরকারকে কুপিয়ে হত্যা করা হয়। পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আওয়ামীলীগের নেতা-কর্মীদের বিবাদী করা হয়েছে।

উল্লেখ্য, হাজী মো. জসিম উদ্দিন হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক , জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের ঘনিষ্টভাজন হিসেবে পরিচিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা