চাঁদপুরে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে মুক্তির দাবীতে মানববন্ধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৬, ২০২৪ | ৬:১৪
Link Copied Successfully!

সারাদেশের ন্যায় চাঁদপুরেও শান্তিপূর্ণভাবে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৬ নভেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় বিষয়টি নিশ্চিত করেন মানববন্ধনে অংশ নেয়া জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার সাহা।

বিজ্ঞাপন

তিনি বলেন, চিন্ময় প্রভুকে হয়রানি মামলায় অবৈধ গ্রেফতারের প্রতিবাদে আমরা মানববন্ধন করেছি। অবিলম্বে যদি আমাদের সনাতনীদের প্রাণের স্পন্দন চিন্ময় প্রভুকে স্বসম্মাণে মুক্তি দেয়া না হয়। তাহলে আমরা কঠোর কর্মসূচীতে যেতে বাধ্য হবো।

তিনি বলেন, হামলা মামলা দিয়ে সনাতনীদের দাবীয়ে রাখা যাবেনা। আমাদের ন্যায় সঙ্গত যৌক্তিক ৮ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। একই সাথে ‘ইসকন’-কে জঙ্গি সংগঠন, সোশ্যাল মিডিয়া ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে হিন্দুদের ভারতের দালাল, র’ এর এজেন্ট, ইসকন কে গালি হিসেবে ব্যবহারসহ লেখালেখি যারা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে উস্কানি দিচ্ছে। তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনারও দাবী জানাচ্ছি।

এর আগে সোমবার (২৫ নভেম্বর) রাতেই শহরের নতুন বাজার মোড়ে ‘সনাতনী ছাত্র জনতা ঐক্য’ সংগঠনসহ একাধিক সংগঠন তাৎক্ষনিক একত্রিত হয়ে চিন্ময় প্রভুকে গ্রেফতারের নিন্দা জানিয়ে সমবেত হয় এবং মানববন্ধন করে। এতে বিভিন্ন প্রান্তের সনাতনী শিক্ষার্থীসহ সুধীজনেরা অংশ নেন।

বিজ্ঞাপন

এদিকে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত তার জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার (২৫ নভেম্বর) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের হয়। মো. ফিরোজ খান নামের বিএনপির এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলাটি করেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা দায়ের হয়। মামলার পরই দুজনকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন- রাজেশ চৌধুরী ও হৃদয় দাশ। যদিও সংগঠনকে না জানিয়ে সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবং চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্তসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করায় ১ নভেম্বর শুক্রবার সকালে এক চিঠির মাধ্যমে চট্টগ্রামের চান্দগাঁও থানার সভাপতি মোহাম্মদ আজম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন ভুঁইয়া তাদের অন্তর্গত মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খানকে বহিষ্কার করেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা