
হাজীগঞ্জে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Link Copied Successfully!

হাজীগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা ও পৌর আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে হাজীগঞ্জ বাজারস্হ একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, মেজর(অব.)রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
আওয়ামী লীগ নেতা কাজী আনাউরুল হক হেলালের সভাপতিত্বে সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুউদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব উল আলম লিপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন প্রমুখ। ওইসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা খালেদুর রব মিঠু, সাবেক ছাত্রনেতা সত্য ব্রত ভদ্র মিঠুনসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন অংগসংগঠনের নেত্ববৃন্দ








