
ফলাফলের পর গ্রামে গিয়ে তোপের মুখে পড়ে ক্ষমা চাইলেন ভাইস চেয়ারম্যান
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়া কামরুজ্জামান সুমন বুধবার দুপুরে নিজ গ্রামে জনসাধারণের তোপের মুখে পড়েন। পরে ক্ষমা চাইলে ঘটনাস্থল থেকে যেতে দেওয়া হয় তাকে – এমন তথ্য নিশ্চিত করেন এলাকাবাসী।
এর আগে মঙ্গলবার ভোটের দিন সকালে নিজ ভোটকেন্দ্র শ্রীপুরে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে থাপ্পড় দেয় কামরুজ্জামান সুমন। পুলিশের হস্তক্ষেপে তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করলেও পরেরদিন বৃহস্পতিবার দুপুরে গাড়ি নিয়ে নিজ গ্রামে গেলে স্থানীরা চড়াও হয়ে তেড়ে আসেন কামরুজ্জামান সুমনের গাড়ির সামনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটের দিন লোকজনকে মারধর করছে। এসব বিষয় মেনে নেওয়া যায় না। কামরুজ্জামান সুমন গ্রামে প্রবেশ করলেই লাঠিসোটা নিয়ে তোপের মুখে পড়ে। পরে ভোটের দিন মারধরের জন্য ক্ষমা চান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে কামরুজ্জামান সুমনের কাছে তাকে লাঠিসোটা নিয়ে এলাকাবাসী মারধর করতে আসার প্রসঙ্গে জানতে চাইলে মুঠোফোনে বলেন, ভোটের দিন হট্টগোল হয়েছে। আর আজকেরটা সমাধান হয়ে গেছে।








