ড্রেনেজ ব্যবস্থা আছে, নেই রক্ষণাবেক্ষণ: ভোগান্তিতে শতাধিক পরিবার

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ মে ৮, ২০২৪ | ২:১৫
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌরসভার ৫নম্বর ওয়ার্ড মকিমাবাদ। হাজীগঞ্জ পশ্চিম বাজারের পপুলার হাসপাতালের পিছনে রয়েছে কয়েকটি বহুতল ভবন। পানি নিষ্কাশনের ভোগান্তি এড়াতে করা হয়েছে ড্রেনেজ ব্যবস্থা। তবে দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা থাকলেও নেই রক্ষণাবেক্ষণ। এতে বিপাকে পড়েছে প্রায় শতাধিক পরিবার।

মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সোমবার বৃষ্টি হওয়ায় চলাচলের পথে পানি জমে আছে। সেখানে ড্রেনেজ ব্যবস্থা থাকলেও পরিষ্কার না করায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। পানি জমে থাকায় ড্রেনের ভিতরে আটকে থাকা ময়লার গন্ধ ছড়িয়ে পড়েছে আশেপাশে।

স্থানীয়রা বাসিন্দা পলাশ হোসেন, রাসেল, আনোয়ার হোসেন, আব্দুল্লাহ ও রোকেয়া বেগম জানান, এখানে প্রায় শতাধিক পরিবারের বসবাস। দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা থাকলেও তা পরিষ্কার পরিচ্ছন্ন না করায় চরম ভোগান্তি পোহাতে হয়। এ ময়লার কারনে একটু বৃষ্টি হলেই তৈরি হয় জলাবদ্ধতা। স্থানীয় জনপ্রতিনিধিদের দারে দারে ঘুরেও সমাধান পায়নি বলেও অভিযোগ করেন তাঁরা।

বিজ্ঞাপন

পৌর মেয়র আ স ম মাহবুব উল আলম লিপনের সু-দৃষ্টি কামনা করেন ভুক্তভোগীরা। জরুরী ড্রেনটি পরিষ্কার করে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে অনুরোধ করা হয়।

জানতে চাইলে পৌরসভার ৫নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুমন তফদার জানান, স্থানীয়রা যেখানে সেখানে ময়লা ফেলার কারণে এমন হচ্ছে। গেলো এক মাস আগেও ড্রেনটি পরিষ্কার করা হয়েছে। আর এই ড্রেনটি পৌরসভার নয় তাদের ব্যক্তিগত। তার পরও ড্রেনটির জন্য প্রস্তাবিত বাজেট রাখা হয়েছে। অবশ্যই আবারও পরিষ্কার কাজ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা