মাহে রমজানে দান-সদকা বাড়িয়ে দিন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৭, ২০২৪ | ১০:৪৪
Link Copied Successfully!

‘যদি তোমরা দান প্রকাশ্যে করো তবে তা উত্তম; আর যদি তা গোপনে করো এবং অভাবীদের দাও, তবে তা তোমাদের জন্য শ্রেয়। এর মাধ্যমে আল্লাহ তোমাদের মন্দগুলো মোচন করে দেবেন। তোমরা যা করো, আল্লাহ তা অবগত আছেন।’ (সূরা বাকারা-২৭১)।

 

রমজান মাস দান-সদকার মাধ্যমে অধিক সওয়াব অর্জনের মাস। রমজান দয়া ও করুণার মাস। এ মাসে রোজাদার উপবাস থাকার মাধ্যমে অভাবী মানুষের প্রতিদিনকার দুঃখগুলো অনুভব করার চেষ্টা করেন। ক্ষুধা ও পিপাসায় নিজেকে কষ্ট দিয়ে সহমর্মী হন গরিব দুঃখী মানুষের প্রতি।

বিজ্ঞাপন

সিয়াম সাধনা মানুষকে দানশীলতা, বদান্যতার শিক্ষা দেয়। মহান আল্লাহ এ মাসে মানুষকে রহমত করে অন্যের প্রতি দয়া ও রহমতের শিক্ষা দিয়েছেন। করুণা ও দয়ার উপদেশ দিয়েছেন।

হাদিসে এসেছে-‘নবিজি (সা.) এমনিতেই অধিক পরিমাণে দান করতেন। যখন থেকে জিবরাইল (আ.) তাঁর কাছে আসা শুরু করেন, তখন থেকে মাহে রমজানে তিনি প্রবহমান বাতাসের মতো উন্মুক্ত হস্তে অধিকতর দাতা হয়ে যেতেন।’

হজরত আনাস (রা.) আরও বলেন, রাসূলুল্লাহ (সা.)কে জিজ্ঞেস করা হলো, সবচেয়ে উত্তম সদকাহ কী? তিনি বললেন, ‘রমজান মাসের সদকা।’ হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত-রাসূলুল্লাহ (সা.) পবিত্র রমজান মাসে বিপুল পরিমাণে দান করতেন। (সুনানে তিরমিজি-২৩৫১)।

বিজ্ঞাপন

হজরত আনাস (রা.) বলেন, ‘নবি করিম (সা.)-এর চেয়ে বেশি দানশীল আমি আর কাউকে দেখিনি।’ (সহিহ মুসলিম-১৮৪২)।

দানশীলতা সম্পর্কে হাদিসে কুদসিতে বর্ণিত আছে-‘আল্লাহতায়ালা বলেছেন, ‘হে আদম সন্তান, তুমি দান করতে থাকো, আমিও তোমাকে দান করব।’ (সহিহ বুখারি-১৬৩১)। আমরা স্বভাবতই কমবেশি দান করে থাকি। কখনো দানের জন্য একটি মোক্ষম সময়ও আমরা অনুসন্ধান করি। সেই সেরা সময়টি হলো রমজান।

রমজানের পবিত্র আবহে দানের বিষয়টি সম্পূর্ণই আলাদা। এর তাৎপর্য নিঃসন্দেহে অন্য মাসের চেয়ে অনেক বেশি। তাই প্রিয় নবিজি (সা.) এ মাসে বেশি দান করতেন এবং দানে উৎসাহিত করতেন।

আমাদের সমাজে এমন অনেক অসহায়-নিঃস্ব মানুষ আছেন, যারা সেহরি ও ইফতারে সামান্য খাবার জোগাড় করতেও হিমশিম খান। বছরের অন্য সময় কোনোভাবে চলে গেলেও বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তারা আরও দুর্ভোগ ও দুর্দশায় আছেন। অনেক মানুষ লজ্জায় মানুষের কাছে চাইতেও পারে না।

মহান আল্লাহ বলেন, ‘আমি তোমাদের যা দিয়েছি, তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় করো। অন্যথায় বলবে, হে আমার রব, আমাকে আরও কিছুকাল অবকাশ দিলেন না কেন? তাহলে আমি দান-সদকা করতাম এবং ভালো লোকদের অন্তর্ভুক্ত হতাম।’ (সূরা মুনাফিকুন-১০)।

তাই বছরের অন্য মাসগুলোর তুলনায় এ মাসে অধিক দান-সদকা করাই বুদ্ধিমানের কাজ। নবিজির দুয়ারে এসে কেউ খালি হাতে ফিরে যেত না।

মহানবি (সা.) এ মাসকে ‘শাহরুল মুওয়াসাত’ বা সহমর্মিতার মাস নামে অবিহিত করেছেন। যে লোক শুধু প্রথাগত উপবাস করে। মাহে রমজানেও যে দানশীলতা ও বদান্যতার মাধ্যমে সহমর্মিতা ও সহানুভূতির চর্চা করে না, তার উপবাসকে প্রকৃত পক্ষে সিয়াম সাধনা বলা যায় না।

মাহে রমজানে উপবাসের সঙ্গে মানবতার সেবায় সাধ্যমতো দান-সদকা করা হলো প্রকৃত সিয়াম সাধনা। আল্লাহতায়ালাই একমাত্র তাওফিকদাতা।

H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মেঘনা নদী থেকে ১৪ বছর বয়সী অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’: প্রধানমন্ত্রী মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা