প্রমিস ডে-তে প্রিয়জনকে দিন আজীবন পাশে থাকার প্রতিশ্রুতি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১১, ২০২৪ | ৫:২৯
Link Copied Successfully!

ফ্রেব্রুয়ারি মাস এলেই যেন বাড়তি হাওয়া লাগে প্রেমের পালে। এ মাসের দ্বিতীয় সপ্তাহের শেষ দিন অর্থাৎ বুধবার বিশ্ব মাতবে প্রেমে। ভালোবাসা দিবস ছাড়াও এই মাসে প্রেমিক-প্রেমিকাদের জন্য রয়েছে আরও কিছু দিবস। আর ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তো উদযাপিত হচ্ছে ভ্যালেন্টাইন উইক বা ভালোবাসার সপ্তাহ।

ভালোবাসার সপ্তাহের প্রতিটি দিনেই প্রেমিক যুগলের জন্য রয়েছে কোনো না কোনো দিবস। তারই ধারাবাহিকতায় আজ অর্থাৎ ১১ ফেব্রুয়ারি পালিত হচ্ছে “প্রমিস ডে”।

প্রমিস বলতে কথা দেওয়া বা প্রতিজ্ঞা করাকে বোঝায়। মূলত ভালোবাসার সম্পর্ক মজবুত করতেই এই দিনটি পালন করা হয়। এই দিন প্রিয় মানুষকে প্রতিশ্রুতি জানান যুগলরা।

বিজ্ঞাপন

চলমান সম্পর্ক নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। টানাপোড়েন ভুলে সম্পর্ক আরও মজবুত করার প্রতিশ্রুতির জন্য এটি একটি ভালো দিন।

পশ্চিমা দেশগুলোতে সম্পর্কের ছোটোখাটো সমস্যাগুলো এই দিনটিতে মিটিয়ে নেওয়ার রীতি রয়েছে। এতে সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হয়।

তাই, সম্পর্ক পুরোনো হোক বা নতুন হোক আজকের দিনটি সঙ্গীর সঙ্গে আনন্দে কাটান। জীবনের যেকোনো পরিস্থিতিতে তার পাশে থাকার প্রতিশ্রুতি দিন। দুজনে মিলে একটি সুখের স্বর্গ রচনার প্রত্যয়ে এগিয়ে চলুন।

বিজ্ঞাপন

কঠিন সময়ে প্রিয়জনের পাশে থাকা: জীবনের উত্থান-পতনের ধারা চলতেই থাকে। অনেকক্ষেত্রে এমন একটা সময় আসে যখন আমাদের কারও সাপোর্টের সবচেয়ে বেশি প্রয়োজন হয়। এমন পরিস্থিতিতে এই প্রতিশ্রুতি দিবসে, আপনি আপনার সঙ্গীকে প্রতিশ্রুতি দিতে পারেন যে আপনি প্রতিটি কঠিন সময়ে তাদের পাশে থাকবেন ৷

সম্পর্কের ক্ষেত্রে সততা গুরুত্বপূর্ণ: বলা হয়ে থাকে যে পৃথিবীতে যদি সবচেয়ে দামি একটা জিনিস থেকে থাকে তা হলো সততা। যেকোনো সম্পর্ককে মজবুত করতে হলে সততা ও বিশ্বাস সবচেয়ে বেশি প্রয়োজন। সম্পর্কের প্রত্যেকেই চায় তাদের সঙ্গী তাদের সঙ্গে সৎ থাকুক। আপনি আপনার সঙ্গীকে প্রতিশ্রুতি দিতে পারেন যে আপনি তাদের কাছ থেকে কিছু গোপন করবেন না এবং সততার সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন।

ভালোবাসাকে সম্মান করুন: ভালোবাসা ও শ্রদ্ধা না থাকলে সম্পর্ক নিস্তেজ হয়ে যায়। একটি সম্পর্ককে মজবুত ও সুন্দর করে তুলতে আপনার সঙ্গীকে ভালোবাসার সঙ্গে সম্মান করা খুবই জরুরি। প্রত্যেকেই তাদের সঙ্গীর কাছ থেকে পূর্ণ ভালোবাসা এবং সম্মান পেতে চায়। ভ্যালেন্টাইনস সপ্তাহের এই বিশেষ উপলক্ষে অবশ্যই আপনার সঙ্গীকে ভালবাসা এবং সম্মান করার প্রতিশ্রুতি দেবেন।

কথা দেওয়ার এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রিয়জনকে কোনো উপহারও দিতে পারেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা