গণসংযোগ ও পথসভার মাধ্যমে চেয়ারম্যান পদে মাহবুব আলমের প্রার্থীতা ঘোষণা

মোঃ নাছির উদ্দিন
আপডেটঃ ফেব্রুয়ারি ৭, ২০২৪ | ৬:২৮
Link Copied Successfully!
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কচুয়ায় চেয়ারম্যান পদে মাহবুব আলম প্রার্থীতা ঘোষণা করেছেন। এ উপলক্ষ্যে ৯,১০,১১,১২ নং ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার বিকালে উপজেলার রহিমানগর বাজারে গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়।
গণসংযোগ ও পথসভার পূর্বে রহিমানগর মুন্সি টাওয়ারের সামনে থেকে চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলমের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি রহিমানগর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় একই স্থানে এসে পথ সভায় মিলিত হয়।
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম।
এসময় তিনি বলেন, আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার বাবা প্রয়াত ইদ্রিস আলম বেপারী থেকে শুরু করে বড় ভাই সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন ও ভাবী মাহিনুর আক্তার মিলি সকলেই নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে কচুয়ার মানুষের সেবা করে যাচ্ছেন। তারই ধারবাহিকতায় আমি শিক্ষাগত সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেও চাকরিতে প্রবেশ না করে কচুয়ার মানুষের সেবা করার প্রত্যয়ে ছাত্র জীবন থেকে রাজনীতিতে প্রবেশ করি। বিগত ৫ বছর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসাবে পরিষদের বাহিরেও আমার ব্যক্তিগত তহবিল থেকে কচুয়ার মানুষকে সার্বিকভাবে সেবা ও সহযোগিতা করেছি। আমি কখনো কাউকে বিমূখ করিনি।আমি বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ এমপি মহোদয়ের রাজনৈতিক আদর্শে আদর্শিত হয়ে কচুয়ায় রাজনীতি করি। ড. সেলিম মাহমুদের দোয়া ও সমর্থন নিয়ে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি আমার প্রার্থীতা ঘোষণা করছি। আপনারা আমাকে দোয়া ও সমর্থন দিবেন।
পথ সভায় বক্তব্য রাখেন- কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর, গোহট উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুর রহমান মুন্সি ও সাধারণ সম্পাদক ওসমান গণি পলাশ, আশ্রাফপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শিপন রানা প্রমুখ।
এসময় ৪টি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
রনন/নি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা