চাঁদপুর সরকারি মহিলা কলেজে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১০, ২০২৪ | ৫:২৩
Link Copied Successfully!

স্বাধীনতা অর্জনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ফেরার দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বাংলাদেশে।

মুক্তিযুদ্ধে বিজয়ের ২৪ দিন পর পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরেছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিব। দিনটি জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

দিবসটি উপলক্ষে বুধবার উপলক্ষ্যে চাঁদপুর সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইকবালুর রহমান এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ এনামুল হক।

 

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জীবন কানাই সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নুরুননাহার।

বিজ্ঞাপন

 

অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী সায়েরা আক্তার ছোঁয়া এবং গীতা পাঠ করেন একাদশ শ্রেণির মানবিক শাখার শিক্ষার্থী জয়শ্রী দেবী মজুমদার।

 

আলোচনা সভায় প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন যে, “স্বাধীন বাংলাদেশ বঙ্গবন্ধুর অভাব প্রতিমূহুর্তে
অনুভব করেছে । তিনি যখন মুক্ত হয়ে পাকিস্তান থেকে বাংলার মাটিতে আসেন ,সেদিনই সূচিত হয় বাংলাদেশের প্রকৃত বিজয় এবং পূর্ণতা পায় বাংলাদেশের স্বাধীনতা। স্বদেশ প্রত্যাবর্তন আক্ষরিক অর্থেই শুধু প্রত্যাবর্তন ছিল না, সেটি অর্থনৈতিক,রাজনৈতিক ,সাংস্কৃতিক মুক্তিরও অঙ্গীকার ছিল।”

 

তিনি আরও বলেন, “আমি আশাবাদ ব্যক্ত করি নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শে উদ্ধুদ্ধ হয়ে স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।”

 

অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইকবালুর রহমান, এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ এনামুল হক, ভূগোল বিভাগের বিভগীয় প্রধান ড. মোঃ মাসুদ হোসেন।

 

শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী মোহসেনা আলম।

 

উক্ত আলোচনা সভায় কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা