
শপথ নিলেন রফিকুল ইসলাম বীর উত্তম
Link Copied Successfully!


শপথবাক্য পাঠ করেছেন দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা। সেই সাথে শপথ নিলেন রফিকুল ইসলাম বীরউত্তম।
বুধবার সকালে শেরেবাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে বুধবার দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।


ওইসময় পঞ্চমবারের মতো শপথ নিলেন চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তির সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।








