চাঁদপুরে পিবিআই এর তৎপরতায় অপহৃত নারী উদ্ধার

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৩, ২০২৪ | ১০:০৯
Link Copied Successfully!
চাঁদপুরে পিবিআই এর তৎপরতায় অপহৃত নারী ডালিয়া আক্তারকে (২৮) উদ্ধার করা হয়েছে।
বুধবার পিবিআই চাঁদপুর জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় মামলাটির তদন্তকারী কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পিবিআই সূত্র মতে, গেল ৩০ নভেম্বর চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন ঠাকুরচর বাড়ীর সামনে থেকে ডালিয়া আক্তারকে অপহরণ করে নারায়ণগঞ্জ শহরে আটক করে রাখা হয়। পরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সিআর নং-৪৩৬/২০২৩ মামলা অনুযায়ী অপহরনকৃত নারীকে উদ্ধারে তৎপরতা চালায় পিবিআই।
এ মামলায় পাঁচজনকে বিবাদী করে মামলা দায়ের করা হয়। বিবাদীরা হলো চাঁদপুর জেলার মতলব উত্তর থানার ঠাকুরচন গ্রামের শুভ মোল্লা (২০), রুবেল মোল্লা (৩৫), সোহাগ মোল্লা (৩০), আব্দুর রব মোল্লা (৬৭), আয়েশা বেগম (৫০)।
পিবিআই সূত্রে আরও জানা যায়, তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন বটতলা আমিন কলোনীতে ১নং বিবাদীর ভাড়া বাসা হতে উদ্ধার করা হয় এবং মেডিকেল পরীক্ষা শেষে ভিকটিমের জবানবন্দি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা মোতাবেক গ্রহনের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে পিবিআই চাঁদপুরের পুলিশ পরিদর্শক আতিকুর রহমান পপুলার বিডিনিউজকে বলেন, আমরা ২ জানুয়ারি রাতে ডালিয়া আক্তারকে উদ্ধার করতে সক্ষম হই এবং ২২ ধারা জবানবন্দি গ্রহণ করে। বর্তমানে মামলার তদন্ত অব্যাহত আছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ