এইচএসসিতে শীর্ষে চাঁদপুর সরকারি কলেজ

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ নভেম্বর ২৬, ২০২৩ | ৭:২৬
Link Copied Successfully!
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে চাঁদপুর জেলায় এইচএসসিতে ফলাফলের শীর্ষ রয়েছে চাঁদপুর সরকারি কলেজ। দ্বিতীয় অবস্থানে রয়েছে চাঁদপুর সরকারি মহিলা কলেজে এবং তৃতীয় অবস্থানে রয়েছে পুরাণ বাজার ডিগ্রি কলেজ।
রবিবার (২৬ নভেম্বর) ফলাফল প্রকাশের পর এসব কলেজ থেকে তথ্য প্রদান করেন প্রতিষ্ঠান প্রধানরা।
চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাস জানান, এ বছর এই কলেজ থেকে ৫৩৬জন পরীক্ষায় অংশগ্রহন করেন। এর মধ্যে ৫২৯জন উত্তীর্ণ হন। জিপিএ ফাইভ পেয়েছে ১৫৯জন। পাশের হার ৯৮.৬৯%। সন্তোষজনক ফলাফলের জন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান জানান, এ বছর এইচএসসিতে সকল বিভাগে অংশগ্রহন করে ৬৬৫জন। উত্তীর্ণ হয়েছে ৬৪৩জন। জিপিএ ফাইভ পেয়েছে ১১১জন। পাশের হার ৯৬.৬৯%।
পুরাণ বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার জানান, এ বছর এই প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয় ৩৮৫জন। উত্তীর্ণ হয়েছে ৩৭১জন। জিপিএ ফাইভ পেয়েছে ৯১জন এবং পাশের হার ৯৬.৩৬%।
আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম জানান, এই প্রতিষ্ঠানের দুটি শাখা থেকে পরীক্ষায় অংশ নেয় ৩৭৩জন। উত্তীর্ণ হয়েছে ৩৫৭জন। জিপিএ ফাইভ পেয়েছে ৫২জন এবং পাশের হার ৯৫.৭১%।
এ ছাড়াও এই প্রতিষ্ঠানের বিএমটি শাখা থেকে পরীক্ষায় অংশ নেয় ৪০জন। উত্তীর্ণ ৪০জন এবং জিপিএ ফাইভ পেয়েছে ১৬জন।
 এছাড়া চাঁদপুর রেসিডেন্সিয়াল কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ১৮২ জন। উত্তীর্ণ হয়েছে ৮২ জন। পাশের হার ৬৭.৭৭%।
চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ৪২৮জন। উত্তীর্ণ হয়েছে ৪০২জন এবং জিপি ফাইভ পেয়েছে ১০জন। পাশের হার ৯৩.৯৩%।
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা