সরকারি পরিত্যক্ত ভবনে প্রতিমা ও বিদ্যালয়ের সাইনবোর্ড সাঁটিয়ে সামাজিক সম্প্রীতি বিনষ্টের পাঁয়তারা

মোঃ নাছির উদ্দিন
আপডেটঃ নভেম্বর ২৩, ২০২৩ | ৬:১১
Link Copied Successfully!
কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়নের রায় বাহাদুর চন্দ্র সেন জমিদার বাড়ির পরিত্যক্ত ভবনে রাতের অন্ধকারে প্রতিমা স্থাপন ও বিদ্যালয়ের ছাত্রাবাসের সাইনবোর্ড সাঁটিয়ে সামাজিক সম্প্রীতি বিনষ্টের পাঁয়তারা করছে দুষ্কৃতিকারীরা।
এ ঘটনায় পাথৈর ইউনিয়নের সহকারি কর্মকর্তা ইমাম হোসেন বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২নং পাথৈর ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন প্রায় সাড়ে ৭ একর সরকারের ভিপি সম্পত্তিতে অবস্থিত জমিদার বাড়ির পরিত্যক্ত ৩টি ভবন রয়েছে। দীর্ঘদিন রায়বাহাদুর শরৎ চন্দ্র সেন চৌধুরীর বাড়িটি পাথৈর ইউনিয়নের ভূমি অফিস হিসাবে ব্যবহৃত হয়েছিলো। ঝরাঝীর্ণ ও ঝুঁকিপূর্ন হওয়ায় পাশ্ববর্তী ভবনে বর্তমানে ভূমি অফিসের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
১৯ নভেম্বর রাতের অন্ধকারে কোন এক সময় ওই ভবনে বিভিন্ন ধরনে প্রতিমা স্থাপন করে দুর্বৃত্তরা। একই সাথে ওই স্থানে পাশের পাথৈর উচ্চ বিদ্যালয়ের আবাসিক ছাত্রাবাসের একটি সাইনবোর্ড সাঁটিয়ে দেয় দুর্বৃত্তরা। ২০ নভেম্বর অফিসে এসে প্রতিমাগুলো দেখতে পেয়ে তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মহোদয়কে অবগত করি।
বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হলে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান, সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক, হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তুষ পোদ্দার, সাচার জগন্নাথ ধাম মন্দিরের সভাপতি বটু কৃষ্ণ বসু ও ইউপি সদস্য কাউছার আহমেদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে পৌছে প্রতিমাগুলো অরক্ষিত অবস্থা থেকে উদ্ধার করে সুরক্ষিত অবস্থায় পাশ্ববর্তী সাচার দূর্গা মন্দিরে হস্তান্তর করেন।
পাথৈর গ্রামের অধিবাসী মো. জাহাঙ্গীর হোসেন, সোলেমান মিয়া ও আমিন মিয়া জানান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মকবুল হোসেন সরকারি সম্পত্তিতে ছাত্রাবাস ও পাঠাগারের সাইনবোর্ড দিয়ে দলীয় কার্যক্রম চালিয়ে আসছে। পরিত্যক্ত ভবনে প্রতিমা স্থাপন করে সামাজিক সম্প্রীতি বিনষ্ট ও সম্পত্তি দখলের পাঁয়তারা করছে।
ভূমি অফিস সূত্রে জানা গেছে, সরকারের এই সম্পত্তি দখলের জন্য স্থানীয় অধিবাসী বিষ্ণুপদ আচার্য ল্যান্ড সার্ভে ট্রাইবুনালে ১২৮৩/১৮ একটি মামলা দায়ের করে। এছাড়া বায়না সূত্রে সরকারি সম্পত্তি মালিকানা দাবী করে নুরুল ইসলাম ৭১/১৯৮৫ মামলা দায়ের করেন। মামলা দু’টি বিজ্ঞ আদালতে চলমান রয়েছে।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন জানান, আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দুষ্কৃতিকারীরা হিন্দু-মুসলমানদের মধ্যে সম্প্রীতি বিনষ্ট করার পাঁয়তারা করছে। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
জমিদার বাড়িতে পাথৈর উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস ও পাঠাগারের সাইনবোর্ড সাঁটিয়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহা বেগম জানান, বিদ্যালয়ের নামে কে বা কাহার সাইনবোর্ড সাঁটিয়েছে আমার জানা নেই।
Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা