হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের ক্ষমতা পেলেন মুরাদ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ২১, ২০২৩ | ৭:৪২
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী  মাঈনুদ্দিন স্বেচ্ছায় পদত্যাগ করায় হাজীগঞ্জ উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপজেলা পরিষদ (কার্যক্রম বাস্তবায়ন) বিধিমালা, ২০১০ এর ১৫(৩) ধারা অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-০১ গোলাম ফারুক মুরাদ কে উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্বসহ আর্থিক ক্ষমতা প্রদান করা হয়।

আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী গাজী মো. মাঈনুদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় প্রদত্যাগ করেন।

পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পদত্যাগপত্রটি গ্রহণ করে মঙ্গলবার দুপুরে এক প্রজ্ঞাপনের মাধ্যমে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ।

বিজ্ঞাপন

একই দিনে আরেক প্রজ্ঞাপনে উপজেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা উপজেলা পরিষদের প্যাণেল চেয়ারম্যান-১ কে প্রধান করা হয়।

উল্লেখ, গেলো ১৩-ই নভেম্বর বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ ছাড়েন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন। এর একদিন পরই পদত্যাগপত্র জেলা প্রশাসক কামরুল হাসানের হাতে তুলে দেন তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা