
হাজীগঞ্জে বাসুরের আঘাতে আহত ছোট ভাইয়ের স্ত্রী!


হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নে বাসুর দুলাল মুন্সী থাপ্পড় ও দা’দিয়ে কোপ দিয়ে ছোট ভাইয়ের স্ত্রী নয়ন বেগমকে আহত করার অভিযোগ উঠেছে।
রোববার দুপুরে ইউনিয়নের পিরোজপুর মুন্সী বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। পরে আহত নয়ন বেগমের স্বামী কামাল মুন্সী বাদী হয়ে বড় ভাই মো. দুলাল মুন্সী (৫৫), তাঁর স্ত্রী ফাতেমা বেগম(৪৫), ছেলে মো. শরীফ (২৭) ও মেয়ে মীম আক্তার (২২)কে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেন।


অভিযোগ সূত্রে জানা গেছে, বড় ভাই মো. দুলাল মুন্সী ও ছোট ভাই কামাল মুন্সীর মধ্যে পারিবারিক বিরোধ চলছে। পূর্ব বিরোধকে কেন্দ্র করে বিভিন্ন সময় প্রাননাশের হুমকি দিয়ে আসছিলো বড় ভাই দুলাল মুন্সী ও তার স্ত্রী ফাতেমা বেগম।
মামলার বাদী কামাল মুন্সী জানান, পূর্ব পারিবারিক বিরোধের জের ধরে কথা কাটাকাটি হয়। পরে বড় ভাইয়ের স্ত্রী ফাতেমা বেগম ক্ষিপ্ত হয়ে দা’নিয়ে কোপাতে আসে। এক পর্যায়ে বড় ভাই দুলাল মুন্সী নয়ন বেগমে চর-থাপ্পড় দেয় এবং তার স্ত্রীর হাত থেকে দা নিয়ে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে।
নয়ন বেগম জানান, কয়েকদিন পর পরই তাদের উপর হামলা করা হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত মাধ্যমে বিচার দাবী করেন তিনি।
এদিকে মামলার বিবাদী দুলাল মুন্সী জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে নয়ন বেগম তাদের মারতে আসে। পরে তিনি বাঁধা দিলে নয়ন বেগম তাকে ধাক্কা দেয়। রাগে নয়নকে থাপ্পড় দেয় বলে শিকার করেন বাসুর। তবে দা দিয়ে কোপ দেওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, কারো হাতেই দা ছিল না। কামাল মুন্সী ঘর মোচার স্ট্যান দিয়ে আঘাত করার সবয় একটি আঘাত নয়ন বেগমের মাথায় লাগে।
মামলার আরেক বিবাদী ফাতেমা বেগম জানান, কামাল ও তার স্ত্রী নয়ন বেগম বাসায় ডুকে রোববার সকালে তাদের ঘরের আসবাবপত্র উলোটপালোট করে দেয়।
যদিও স্থানীয় এক যুবক বলছেন, রোববার রাতে তাদের ঘরের আসবাবপত্র ঠিক ছিলো। শুধু শুধু অন্যের উপর দোষ চাপায়।
এ ঘটনার পর হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
E/N








