প্রবাসীর বউকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ইউপি চেয়ারম্যানের ছেলে আটক  

Reporter
মাজহারুল ইসলাম অনিক
আপডেটঃ অক্টোবর ৯, ২০২৩ | ৯:২০
Link Copied Successfully!
চাঁদপুরে প্রবাসীর বউকে ছিনিয়ে নেওয়ার  ঘটনায় সদর উপজেলার ১১ নং  ইব্রাহিমপুর ইউনিয়নের  চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  আলহাজ্ব কাশেম খানের ছেলে রাজু আহমেদকে   আটক  করেছে সদর মডেল থানা পুলিশ।
৯ অক্টোবর সোমবার ফরিদগঞ্জ উপজেলার কুদ্দুস মিয়ার মেয়ে চাঁদপুর সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী মিথিলা তার মায়ের সাথে যাওয়ার সময় চাঁদপুর নতুন বাজার-পুরান বাজার ব্রিজের গোড়ায় রাজু বেশ কয়েকজন ছেলেকে নিয়ে মিথিলাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় মিথিলার পরিবার চাঁদপুর মডেল থানাকে অবহিত করলে এসআই শাহজাহান ঘটনাস্থলে গিয়ে রাজুকে আটক করে। তাদের মধ্যে  প্রেমের সম্পর্ক চলে আসছিল বলে জানাযায়। তবে মিথিলার পূর্বে পারিবারিক ভাবে বিয়ে হওয়ায় তার পরিবার বিষয়টি মানতে পারেনি। ফলে মিথিলার বাবা বাদী হয়ে এর আগে থানায় জিডি করে।
এ বিষয়ে মিথিলার মা জানায়,আমার মেয়ের পারিবারিক ভাবে বিয়ে হয়ে গেছে। তার স্বামী সিঙ্গাপুর থাকে। এখন এই ছেলে আমার মেয়েকে ভাগিয়ে নিয়ে যেতে চায়।
চাঁদপুর সদর মডেল থানায় এসআই শাহজাহান জানায়,এই বিষয়ে এর আগে মেয়ের বাবা থানায়  জিডি করেছে।আজকে আবার আমরা ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলেকে আটক করে নিয়ে আসি।
তবে এবিষয়ে বক্তব্য নেওয়ার জন্য ইব্রাহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান কাশেম খানের ব্যবহারিত নাম্বারে  একাধিক বার ফোন করেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা