চাঁদপুর-শরিয়তপুর যাতায়াতকারী ৪০ বছরের পুরনো বিআইডব্লিউটিসির কিশোরী ফেরি থেকে নোঙ্গর উধাও

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১, ২০২৩ | ৩:১০
Link Copied Successfully!

চাঁদপুর-শরীয়তপুর নৌপথে চলাচলকারী কিশোরী ফেরীর নোঙ্গর চুরি করে অন্যত্র বিক্রি করার অভিযোগ উঠেছে মাস্টার জীবন সারোয়ারের বিরুদ্ধে। তবে ফেরির নোঙ্গর চুরির ঘটনাটি ভিত্তিহীন ও সম্পূর্ণরূপে অস্বীকার করেন তিনি।

মাষ্টার ও মেরিন অফিসারের দাবী নোঙ্গরটি ২৭ সেপ্টেম্বর বুধবার দূর্ঘটনাবসত নদীতে পরে গেছে। তবে ফেরীতে দায়িত্বরত কর্মচারীরা নোঙ্গর চুরি ও নদীতে পড়ে যাওয়ার ঘটনাটি জানেনা বলে জানান।

 

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিসির কিশোরী সরকারি ফেরিটি থেকে একটি মূল্যবান লৌহ জাতীয় নোঙ্গর উধাও হয়ে যাওয়ার ঘটনায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কিশোরী ফেরীর মূল্যবান নোঙ্গরটি চুরি করে অন্যত্রে বিক্রি করা হয়েছে এর সাথে মাস্টার জীবন সরোয়ার ও মেরিন অফিসার হারুন জড়িত রয়েছে বলে অভিযোগ ওঠেছে।

ফেরী থেকে নোঙ্গর চুরি হওয়া নতুবা নদীতে পড়ে যাওয়ার ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করার চেষ্টা করেছে বলে অভিযোগ ওঠেছে। কিশোরী ফেরি থেকে নোঙ্গর উধাও হয়ে যাওয়ার ঘটনাটি জানাজানি হলে ফেরীটি বেশ কয়েকদিন যাবত আলুর বাজার ফেরিঘাটের পশ্চিম পাশে চরে বেঁধে রাখা হয়েছে।

এই ঘটনায় কিশোরী ফেরিতে দায়িত্বে থাকা কর্মচারীরা জানান, নোঙ্গর কোথায় গেছে কি হয়েছে তা জানা নেই, তবে নোঙ্গর চুরি হয়েছে কিনা তা সম্পূর্ণ ফেরীর মাস্টার জীবন সরোয়ার জানেন। কিন্তু ফেরি থেকে নোঙ্গর নদীতে পড়ে গিয়েছে কিনা তা জানে না বলে তারা জানান।

বিজ্ঞাপন

এদিকে চাঁদপুর শরীয়তপুর পথে চলাচলকারী ফেরিগুলো থেকে ইতিপূর্বে তেল ও পুরাতন লোহা লঙ্কোর চুরির ঘটনা ঘটেছে। এ সকল ঘটনায় ফেরীর মাস্টার ও বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষরা জড়িত রয়েছে।

চাঁদপুর ফেরীঘাটের ইনচার্জ মোঃ ফয়সাল আলম চৌধুরী মুঠোফোনে জানান, চুরি হওয়ার ঘটনাটি আংশিক সত্য হতে পারে। এ বিষয়ে মেরিন ইঞ্জিনিয়ার হারুন সাহেব ভালো বলতে পারেন।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন চাঁদপুর ফেরীঘাটের মেরিন অফিসার হারুনুর রশিদ জানান, গত ২৭ সেপ্টেম্বর হরিণা ফেরি ঘাট থেকে আলু বাজার ফেরিঘাটে যাওয়ার সময় নঙ্গরটি নদীতে পড়ে যায়। ৪০ বছরের উপরে পুরনো জাহাজটি। অন্য জাহাজের সাথে ঘসা খেয়েছে শুনেছি। পরিদর্শন করেছি, তবে কোন তদন্ত কমিটি হয়নি। নদীতে নঙ্গরটি পড়ে যাওয়ার পর মাষ্টার জানিয়েছে। আমরা উদ্ধর্তন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। তবে চুরির বিষয়টি জানি না।

এই বিষয়ে অভিযুক্ত ফেরির মাস্টার জীবন সরোয়ার মুঠোফোনে জানান, এদেশে কত ধরনের দুর্নীতি অনিয়ম হচ্ছে সেদিকে নজর না দিয়ে ফেরির নোঙ্গর চুরি হয়েছে এই সংবাদ নিতে এসেছেন সাংবাদিকদের আর কোন কাজ নেই বলে আখ্যায়িত করেন।

 

এদিকে কিশোরী ফেরী থেকে নোঙ্গর চুরির ঘটনাটি তদন্ত টিম গঠন করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান সচেতন মহল।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা