খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে চাঁদপুরে বিএনপির পদযাত্রা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৯, ২০২৩ | ৮:১২
Link Copied Successfully!

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে শহরে পদযাত্রা কর্মসূচি পালন করেছে চাঁদপুর জেলা বিএনপি।

শনিবার (১৯ আগস্ট) বিকেলে শহরের চিত্রলেখা মোড় থেকে এই পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিমের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে দেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

বিজ্ঞাপন

তিনি বক্তব্যে বলেন, আমাদের দাবী এক দফা । তা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সকল মামলা প্রত্যাহার করতে হবে। কোন লাভ হবে না, তত্ত্বাবধায়ক ব্যতিত কোন নির্বাচন হবে না। সামনের আন্দোলনে যারা ভূমিকা রাখবেন দল ক্ষমতায় এলে তাদের মূল্যায়ন করবে।

বক্তব্য দেন-সাবেক এমপি বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনূর রশীদ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান সফিকুজ্জামান,ফেরদৌস আলম বাবু, খলিলুর রহমান গাজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুস সালাম।

পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনূর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, বিএনপি নেতা তানভীর হুদা, জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মুনিরা চৌধুরী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী, জেলা ছাত্র দলের সভাপতি ইমাম হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা এতে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা