চাঁদপুর সদর উপজেলা ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৮, ২০২৩ | ১১:১২
Link Copied Successfully!
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৮ আগস্ট) শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বিপনিবাগ পার্টি হাউসে এ সম্মেলনের আয়োজন করে চাঁদপুর সদর উপজেলা ইসলামী আন্দোলন।
উপজেলা তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।
তিনি বলেন, আওয়ামী লীগ এ দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ধর্মনিরপেক্ষতার কথা বলে তারাই ধর্মকে ব্যবহার করছে। মানুষের ভোটাধিকার হরণ করেছে। মানুষের মৌলিক অধিকার হরণ করেছে। তাই এদেশের গণমানুষের অধিকার রক্ষায় এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ মানুষের কল্যাণে রাজনীতি করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতিকে এবাদত হিসেবে গ্রহণ করেছে। তাই দেশের মানুষের প্রত্যাশা পূরণে তৃণমূলের শক্তিকে ঐক্যবদ্ধ করে এই সরকারের পতন ঘটাতে হবে।
সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাঃ মোঃ বেলাল হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবুল হাসানাতের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবদীন, সহ-সভাপতি গাজী মোঃ হানিফ, সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী, সাংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুদ্দীন।
এছাড়াও প্রতিনিধি সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, সদর উপজেলা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মাওলানা আল আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাব্বির আহমেদ ,সদর উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা বোরহান উদ্দিন, সদর উপজেলা যুব আন্দোলনের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি কেএম মাসুদুর রহমান।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
ক্যাপশন- সদর উপজেলা ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা