ফরিদগঞ্জে নৌকা প্রতীকের সম্ভাব্য মেয়র প্রার্থী সাইফুল ইসলাম রিপনের মোটর শোভাযাত্রা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৪, ২০২০ | ১১:০৩
Link Copied Successfully!

ফরিদগঞ্জ পৌরসভা নৌকা প্রতীকের সম্ভাব্য মেয়র প্রার্থী সাইফুল ইসলাম রিপন এর মোটর সাইকেলে শোভাযাত্রা ও ৯ নং ওয়ার্ডে নেতাকর্মী ও সাধারণ জনগনের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের চরকুমিরা থেকে মোটর শোভাযাত্রা শুরু করে পৌরসভার প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
প্রায় তিন শতাধিক মোটরসাইকেলের এই শোভাযাত্রা মেয়রপ্রার্থী সাইফুল ইসলাম রিপন কে মেয়র হিসেবে দেখতে চান বলে স্লোগান দিতে নেতাকর্মীদের উজ্জীবিত করে দলীয় নেতাকর্মীরা।

মোটর শোভাযাত্রা শেষে সন্ধ্যায় পৌর এলাকা ৯নং ওয়ার্ডর বোসের বাড়ি মসজিদ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর সভার নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সাইফুল ইসলাম রিপন, তিনি বলেন,পৌরবাসীর নাগরিক সেবার মান নিশ্চিত করার জন্য আমি রাজনীতি করি
অবহেলিত জনগণের জন্য জনগণের সেবা করার জন্য। শিক্ষার মানোন্নয়নে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে দীর্ঘদিন কাজ করে যাচ্ছি।
আগামীতে নির্বাচিত হলে এই পৌরবাসীর দুঃখ দুর্দশা লাঘবে নিজেকে বিলিয়ে দিবো।
কর্মহীন মানুষের কর্মসংস্থানের ভূমিকা রাখার চেষ্টা করবো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাম হবে শহর প্রকল্প বাস্তবায়নে আমিও একজন সহযাত্রী হয়ে কাজ করে যাবো।
নির্বাচিত হলে পৌরসভায় এক ইঞ্চি রাস্তাও চেষ্টা করব যেন কাঁচা না থাকে প্রতিটি রাস্তাকে উন্নয়ন প্রকল্পের আওতায় নিয়ে আসবো।
আমি জেলা পরিষদের সদস্য থাকাকালীন পৌরসভার থেকে শুরু করে বিভিন্ন মসজিদ মন্দিরে অনুদান দিয়েছি। আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই কাগজ ব্যাগ ও বিভিন্ন শিক্ষা সামগ্রী প্রদান করেছি। যে সকল ছাত্র-ছাত্রী টাকার অভাবে লেখাপড়া করতে পারেনি তাদেরকে অর্থ সহযোগিতা করেছি। আমি মেয়র হলে পৌরসভাকে একটি ডিজিটাল পৌরসভা হিসেবে রুপান্তর করবো।
জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন, গ্রাম হবে শহর সেটা বাস্তবায়নে কাজ করবো। আমাদের পৌর সভায় যে সকল রাস্তাঘাটে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারনে জলাবদ্ধতা সৃষ্টি
হয়েছে তা নিরসনে কাজ করবো। যে সকল রাস্তাঘাট সংস্কার করা হয়নি সেই সকল রাস্তাঘাট আমি করে দেবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে পারি এবং আপনাদের সেবা করতে পারি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক কামরুজ্জামান সবুজ, যুগ্ন আহবায়ক ও মেয়র প্রার্থী আকবর হোসেন মনির, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক সোহেল, শাকিল পাঠান প্রমূখ।
এসময় মোটর শোভাযাত্রা উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা