৮২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Default User
মতলব উত্তর সংবাদদাতা
আপডেটঃ সেপ্টেম্বর ১২, ২০২০ | ৯:০৯
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের সর্দারকান্দি এলাকা থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ নাছির উদ্দিন বেপারী (৫১) ও ছেংগারচর পৌরসভার বারোআনী এলাকা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইকবাল হোসেন (২২) নামে দুই মাদক কারবারিকে পৃথক পৃথক অভিযানে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নাছির উদ্দিন বেপারী উপজেলার দক্ষিণ সর্দারকান্দি গ্রামের আমিনুল হক বেপারীর ছেলে। ইকবাল হোসেন বারোআনী গ্রামের ইউসুফ সরকারের ছেলে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সর্দারকান্দি এলাকায় পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামাল, এসআই হাবিব ও এসআই সুমন্ত’সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ৮শ’ পিস ইয়াবা ট্যবলেটসহ নাছির উদ্দিন বেপারী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করি।

তিনি আরো জানান, ছেংগারচর পৌরসভার বারোআনী গ্রামের সচেতনমহল মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করে। মাদক কারবারী ও সেবী ইকবালকে আটক করে পুলিশকে খবর দেয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ওসি নাছির উদ্দিন মৃধা বলেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা হয়েছে। মাদকসেবী ও কারবারীর স্থান মতলব উত্তরের মাটিতে হবে। মাদক তাদের স্থান কারকারে। মাদক মুক্ত করার জন্য সবাইকে নিয়ে কাজ করছি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাছির উদ্দিন বেপারী ও ইকবাল দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
তাদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা