জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের ৫ম কাউন্সিল অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১৯, ২০২৩ | ১২:২৭
Link Copied Successfully!

“সংস্কৃতি সমাজ প্রগতির অনন্য বাহন” এ স্লোগানকে ধারণ করে জাগররণ সাংস্কৃতিক কেন্দ্র ২০০৩ সাল থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। দুই দশকে সংগঠনটি অনেক প্রাপ্তি-অপ্রাপ্তির মধ্য দিয়ে স্বমহিমায় চারণ করছে। ১৭ জুন, শনিবার দুপুর ২ টায় জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের ৫ম কাউন্সিল শহরস্হ সাহিত্য একাডেমিতে অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক দুলাল চন্দ্র দাস, সংগীত প্রশিক্ষক স্বজন সাহা, চিত্রশিল্পী মনির হোসেন মান্না। শুভেচ্ছা বক্তব্য রাখেন, জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ।

আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন, স্বজন সাহা, শাহিন খান, ফয়সাল মাহমুদ, মো. মানিক খান, মো. সাকিল, হৃদিকা দাস, সারা তাবাসসুম জীবা।

কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে জাহাঙ্গীর হোসেনকে সভাপতি, অ্যাড. মাসুদ রানাকে সাধারণ সম্পাদক ও সাইফুল খান রাজিবকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত করা হয়। কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা মোজাম্মেল হোসেন ঢালী।

বিজ্ঞাপন

কমিটির অন্যান্য সদস্য হলেন, সহসভাপতি- প্রশান্ত সরকার, আমিনুল ইসলাম নিবলু, মাহফুজ আখন্দ, মো. আব্দুর রহমান পাটওয়ারী সোহেল ও অ্যাড. খোরশেদ আলম শাওন। সহ-সাধারণ সম্পাদক হাসিবুল হাছান মুন্না, আশিষ কুমার মজুমদার ও ফয়সাল মাহমুদ, অর্থ সম্পাদক চন্দনা দেবনাথ, সংগীত সম্পাদক মো. শাহিন খান, নাট্য সম্পাদক মো. মানিক খান, চিত্রকলা সম্পাদক মো. জসীম উদ্দিন,আবৃত্তি সম্পাদক হৃদিকা দাস, নৃত্য সম্পাদক পিপল চন্দ্র দাস, গবেষণা বিষয়ক সম্পাদক প্রিন্স কর অমিত, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম সজীব, সমাজকল্যাণ সম্পাদক মো. মোখলেছুর রহমান, অনুষ্ঠান সম্পাদক মো. তানভীর খান, প্রকাশনা ও সেমিনার সম্পাদক মো. শাকিল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পাপ্পু দত্ত, প্রচার ও যোগাযোগ সম্পাদক মো. আব্দুল্লাহ গাজী। কার্যকরি সদস্য হিসেবে আছেন, আবুল হাছানাত নয়ন, মো. মজিবুর রহমান, সৌরভ, প্রিন্স কর অমিত ও জাহিদ মাহমুূদ।
\

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা