জিলকদ মাসের মর্যাদা ও বিধান

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ২৩, ২০২৩ | ৪:৫২
Link Copied Successfully!

চন্দ্রমাসের ১১তম মাস জিলকদ। আরবি ভাষায় জিলকদ শব্দের অর্থ হলো বসে থাকা। জাহেলি যুগ থেকে মানুষ এই মাসে যুদ্ধ-বিগ্রহ করত না। তাই এটিকে বিশ্রামের মাস বলা হয়।

এই মাসে রাসুল (সা.) জীবনের তিনটি ওমরাহ করেছেন।

সম্মানিত মাস

বিজ্ঞাপন

কোরআনে বর্ণিত আশহুরুল হুরুম বা সম্মানিত মাসগুলোর একটি জিলকদ। এসব মাসে যুদ্ধ বা সংঘাতে না জড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহর কাছে মাসের গণনায় মাস ১২টি, তা আকাশমণ্ডলী ও ভূপৃষ্ঠ সৃষ্টির দিন থেকে; এর মধ্যে চারটি মাস নিষিদ্ধ।

এটাই সুপ্রতিষ্ঠিত বিধান।’ (সুরা তাওবা, আয়াত : ৩৬)

আয়াতে উল্লিখিত সম্মানিত মাসগুলো হলো, রজব, জিলকদ, জিলহজ ও মহররম। এই ব্যাপারে হাদিসে বিশদ বিবরণ রয়েছে। আবু বকরা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘যেদিন থেকে আল্লাহ আকাশমণ্ডলী ও ভূপৃষ্ঠ সৃষ্টি করেছেন সেই দিন থেকে সময় নিজ চক্রে আবর্তিত হয়।

বিজ্ঞাপন

 

এক বছরে বারো মাস হয়ে থাকে। এর মধ্যে চারটি মাস সম্মানিত। তিন মাস ধারাক্রম অনুসারে আসে। তা হলো- যেমন জিলকদ, জিলহজ, মহররম ও রজব মুদার যা জমাদিউল আখির ও শাবান মাসের মধ্যখানে হয়ে থাকে। এটি কোন মাস?’ আমরা বললাম, আল্লাহ ও তাঁর রাসুল ভালো জানেন।

অতঃপর তিনি চুপ থাকলেন। আমরা মনে করলাম, হয়তো তিনি এ মাসের অন্য নাম দেবেন। …’ (সহিহ বুখারি, হাদিস : ৪০০৬)

হজের প্রস্তুতির সময়

 

জিলকদ মাস হজের প্রস্তুতির মাস হিসেবে পরিচিত। মাসটি হজের মাসগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। ইরশাদ হয়েছে, ‘হজের মাসগুলো সুনির্দিষ্ট।’ (সুরা বাকারা, আয়াত : ১৯৭)

 

ইমাম কুরতুবি (রহ.) আয়াতের ব্যাখ্যায় বলেছেন, হজের মাস হলো শাওয়াল, জিলকদ ও জিলহজের প্রথম ১০ দিন। আর অনেকে পুরো জিলহজ মাসকে হজের মাসের মধ্যে অন্তর্ভুক্ত করেন।

শান্তিপূর্ণ অবস্থানের মাস

ইসলাম-পূর্ব যুগ থেকেই জিলকদ মাস শান্তির মাস হিসেবে পরিচিত ছিল। জাহেলি যুগের মানুষ এই মাসকে খুবই সম্মান করত। তাই এই মাসে তারা সব ধরনের যুদ্ধ-বিগ্রহ ও দ্বন্দ্ব-সংঘাত থেকে বিরত থাকত। পরবর্তী সময়ে রাসুল (সা.) তাদের রীতিকে গ্রহণ করেন এবং শান্তিপূর্ণ সময়ের ধারাবাহিকতা অব্যাহত রাখেন। বিশেষত হাজিদের হজযাত্রা নিরাপদ রাখতে এই বিধানের গুরুত্ব অপরিসীম। হাদিসে এসেছে, জাবির (রা.) বলেছেন, রাসুল (সা.) সম্মানিত মাসে যুদ্ধ করতেন না। তবে কাফিররা আক্রমণ করলে ভিন্ন কথা। অতএব এই মাস উপস্থিত হলে তিনি অবস্থান করতেন যতক্ষণ না তা অতিবাহিত হয়।’ (মুসনাদে আহমদ, হাদিস : ১৪৫৮৩)

পাপাচারের কঠোর শাস্তির ঘোষণা

সম্মানিত মাসগুলোতে নিষিদ্ধ কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ রয়েছে। কেননা মর্যাদাপূর্ণ সময়ে ভালো কাজের প্রতিদান যেমন অত্যাধিক হয়ে থাকে, তেমনি এই সময়ে মন্দ কাজের শাস্তিও খুবই ভয়াবহ হয়। পবিত্র কোরআনে এসব মাসে সব ধরনের পাপাচারে লিপ্ত না হওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে, ‘তাই সুপ্রতিষ্ঠিত বিধান, সুতরাং এসব সময়ে তোমরা নিজেদের ওপর অত্যাচার কোরো না।’ (সুরা তাওবা, আয়াত : ৩৬)

ওমরাহ পালনের স্বপ্ন পূরণ

মদিনায় হিজরতের পর মুসলিমরা পবিত্র কাবাঘর তাওয়াফের সুযোগ পাননি। তাঁদের অন্তরে জেগে ওঠে কাবার ভালোবাসা। অতঃপর রাসুল (সা.) স্বপ্নে দেখেন যে মুসলিমরা মসজিদুল হারামে প্রবেশ করেছেন। তখন জিলকদ মাসের প্রথম দিন রাসুল (সা.) ওমরাহ পালনের উদ্দেশে প্রায় ১৫ শ সাহাবিকে নিয়ে পবিত্র মক্কার উদ্দেশে মদিনা থেকে বের হন। হুদায়বিয়া নামক স্থানে এসে দীর্ঘ আলাপের পর মুসলিমদের সঙ্গে মক্কার কুরাইশদের ঐতিহাসিক হুদায়বিয়ার চুক্তি হয়। চুক্তি অনুসারে সেই বছর মুসলিমরা ওমরাহ পালন না করে ফিরে যান এবং পরের বছর ওমরাহ করতে আসেন।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মেঘনা নদী থেকে ১৪ বছর বয়সী অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’: প্রধানমন্ত্রী মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা