
হুমকি দিয়ে আওয়ামীলীগকে দমানো যাবে না : চাঁদপুর জেলা আওয়ামীলীগ
Link Copied Successfully!

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রকাশ্যে জনসভায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন চাঁদপুর জেলা আওয়ামীলীগ।
সোমবার বিকেলে চাঁদপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সম্মূখে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। তিনি বক্তব্যে বলেন, ৪২ বছর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। তাকে ১৮ বার হত্যার হুমকি দেয়া হয়েছে। হুমকি দিয়ে আওয়ামীলীগকে দমানো যাবে না।
শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করছে। আর বিএনপি দেশের উন্নয়ন যেন বাঁধাগ্রস্থ হয়, সেই জন্য শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়। আপনারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন, কেউ আপনাদের কিছু বলবেন না। তবে কোথায় কি হলো, বা হলো না তা আমাদের দেখার বিষয় না। চাঁদপুরে কোন অরাজকতা করতে চাইলে আমরা চাঁদপুরবাসী আপনাদেকে দাঁতভাঙ্গা জবাব দেব।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল এর পরিচালনায় বক্তব্য রাখেনজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুর রশিদ সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, তথ্য ও গভেষনা বিষয়ক সম্পাদক অ্যাড. বিনয় ভূষন মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশিদ সাগর, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোঃ বাবর,জেলা শ্রমিকলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মাহবুবুর রহমান, স্পেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নয়ন, মহিলা আওগামীলীগ নেত্রী রেনু বেগম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির দেওয়ান মন্টু।
সমাবেশ শেষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।




























