নোংরা ফুসকার কারখানা বন্ধ করে দিয়েছে ভোক্তা অধিকার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২, ২০২৩ | ১১:১৬
Link Copied Successfully!

চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুসকা তৈরী করার কারণে কারখানা বন্ধ করে দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর। একই সাথে কারখানার মালিক মো. মনিরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২ মে) বিকেলে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ শহরের বড় স্টেশন মো. মনিরের মালিকানাধীন ফুসকার কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার ছোট কারখানায় পাওয়া গেল পোড়া তেল। তার মধ্যে তেলাপোকা, খোলা টয়লেট, কর্মীদের পোশাকের অবস্থা খারাপ, ফুসকা পায়ের তলায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ। যে কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৭ হাজার টাকা জরিমানা এবং কারখানাটি সাময়িক বন্ধ করে দেয়া হয়।

বিজ্ঞাপন

অভিযানে সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা