হামজা ইসলাম গ্রহণ করলেন

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১, ২০২৩ | ৫:০১
Link Copied Successfully!

আসলুম গোত্রের প্রখর স্মৃতিসম্পন্ন এক ভদ্রলোক আমার কাছে বলেছিলেন, আস-সাফাতে রাসুলে করিমের (সা.) পাশ দিয়ে যাওয়ার সময় আবু জেহেল রাসুলে করিমকে (সা.) খুব অপমান করে এবং তাঁর সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করে। তাঁর ধর্ম সম্পর্কে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলে এবং তাঁর নামে কলঙ্ক রটানোর চেষ্টা করে। রাসুলে করিম (সা.) একটি কথাও বলেননি তার সঙ্গে। আবদুল্লাহ্‌ ইবনে জুদান ইবনে আমর ইবনে কাব ইবনে সাদ ইবনে তায়ম ইবনে মুররার এক মুক্তি পাওয়া দাস তখন তাদের বাড়িতে ছিল। সে সমস্ত অপমানের ভাষা স্বকর্ণে শুনল।

আবু জেহেল চলে গেলে পরে সেই মুক্ত দাস ছুটে গেল কাবার কাছে। ওখানে কোরাইশরা বসে জটলা করছিল। ওখানে গিয়ে বসল সে। কিছুক্ষণ পর ওখানে হাজির হলেন হামজা ইবনে আবদুল মুত্তালিব। তাঁর কাঁধে ঝোলানো তির-ধনুক। শিকার থেকে ফিরছেন হামজা। শিকার তাঁর প্রিয় নেশা। শিকার থেকে কোনো দিন সরাসরি বাড়ি ফিরতেন না, আগে কাবা তওয়াফ করতেন। আজও কাবা তওয়াফ করে ওখানে জমায়েত কোরাইশদের কাছে এসে থামলেন, সালাম জানিয়ে ওদের সঙ্গে গল্পগুজব শুরু করলেন। হামজা ছিলেন কোরাইশদের মধ্যে সবচেয়ে শক্তসমর্থ মানুষ। যেমন শক্তিশালী, তেমনি জেদি।

রাসুলে করিম (সা.) তখন বাড়ি চলে গেছেন।

বিজ্ঞাপন

হামজার সঙ্গে পথে দেখা হলো সেই মুক্ত দাসের। হামজাকে সে জিজ্ঞেস করল, আবুল হাকাম ইবনে হিশাম [আবু জেহেল] তাঁর ভ্রাতুষ্পুত্র মুহাম্মদের সঙ্গে যে ব্যবহার করেছে, তার খবর তিনি জানেন কি না। রাসুলে করিম (সা.) বসা ছিলেন। ওখানে সে তাঁকে অপমান করল, অভিসম্পাত দিল, গালিগালাজ করল। জবাবে রাসুলে করিম (সা.) একটি কথাও বলেননি। সব শুনে রাগে আগুন ধরে গেল হামজার শরীরে। কারণ, আল্লাহ্‌ তাঁকে ইজ্জত দিয়েছেন। শুনেই তিনি দৌড় দিলেন। কোনো দিকে তাকালেন না, কাউকে সালাম পর্যন্ত জানালেন না, তিনি আবু জেহেলকে ধরবেন, তারপর অন্য কথা। আবু জেহেলকে ধরবেন, শাস্তি দেবেন, তার আগে অন্য কোনো কথা নয়। কাবা প্রাঙ্গণে গিয়ে দেখলেন অন্য লোকজনের মধ্যে আবু জেহেল বসে আছে। ওর একেবারে কাছে গিয়ে গা ঘেঁষে তিনি দাঁড়ালেন। ধনু হাতে নিয়ে তা দিয়ে ওর ওপর লাগিয়ে দিলেন এক ঘা, বললেন, ‘আমি যদি ওর ধর্ম গ্রহণ করি, ওকে অপমান করতে পারবে তুমি? যা ওকে বলেছিলে, বলতে পারবে? আমি তোমাকে মারলাম, তুমি পাল্টা আমাকে মারো দেখি, মুরোদ কত!’

বনু মাখজুমের কিছু লোক উঠে দাঁড়াল। ওরা আবু জেহেলকে সাহায্য করতে এগিয়ে গেল। কিন্তু আবু জেহেলই তখন বলে উঠল, ‘না, আবু ওমরাকে [হামজা ইবনে আবদুল মুত্তালিবকে] আপনারা বাধা দেবেন না। আল্লাহ্‌র কসম, আমি তার ভাতিজাকে ভীষণ অপমান করেছি।

E/N

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ