কুরআনের ৮ পারায় যা বলা হয়েছে

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ৩১, ২০২৩ | ৫:০২
Link Copied Successfully!

গুনাহের শাস্তি অবশ্যই হবে

 

সুরা আনআমের ১২০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা প্রকাশ্য পাপ কাজ পরিত্যাগ কর এবং পরিত্যাগ কর গোপনীয় পাপ কাজও। যারা পাপ কাজ করে তাদের অতিসত্বরই তাদের মন্দ কাজের প্রতিফল দেওয়া হবে।

বিজ্ঞাপন

অপচয়কারীকে আল্লাহতায়ালা অপছন্দ করেন

সুরা আনআমের ১৪১ নম্বর আয়াতে বলেন, আর সেই আল্লাহই নানা প্রকার বাগান ও গুল্মলতা সৃষ্টি করেছেন, যার কতক স্বীয় কাণ্ডের ওপর সন্নিবিষ্ট হয়, আর কতক কাণ্ডের ওপর সন্নিবিষ্ট হয় না; আর খেজুর বৃক্ষ ও শস্যক্ষেত্র যাতে বিভিন্ন প্রকারের খাদ্য উৎপন্ন হয়ে থাকে, আর তিনি যাইতুন (জলপাই) ও আনারের (ডালিমের) বৃক্ষও সৃষ্টি করেছেন, যা দৃশ্যত অভিন্ন হলেও স্বাদে বিভিন্ন। এসব ফল তোমরা আহার কর, যখন তাতে ফল ধরে, আর তা হতে শরিয়তের নির্ধারিত যে অংশ রয়েছে তা ফসল কাটার দিন আদায় করে নাও, অপব্যয় করে সীমা লঙ্ঘন কর না। নিশ্চয়ই তিনি (আল্লাহ) অপব্যয়কারী ও সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না।

শয়তান মানুষের প্রকাশ্য শত্রু

বিজ্ঞাপন

সুরা আনআমের ১৪২ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ কর না। নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু।

আমাদের ও আমাদের সন্তানদের রিজিক আল্লাহর হাতে

আল্লাহতায়ালা সুরা আনআমের ১৫১ নম্বর আয়াতে বলেন, দারিদ্র্যতার ভয়ে নিজেদের সন্তানদের হত্যা করবে না। কেননা আমিই তোমাদের ও তাদের জীবিকা দিই; আর অশ্লীল কাজ ও কথার নিকটেও যেও না, তা প্রকাশ্যে হোক অথবা গোপনে।

সর্বদা সঠিক কথা বলা উচিত

এই সুরার ৫২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আর তোমরা যখন কথা বলবে, তখন স্বজনের বিরুদ্ধে হলেও ন্যায়ানুগ কথা বলবে।

ইসলাম ধর্ম পালনেই প্রকৃত মুক্তি

সুরা আনআমের ১৫৩ নম্বর আয়াতে বলা হয়, আর নিশ্চয়ই এই পথই আমার সরল পথ; এই পথই তোমরা অনুসরণ করে চলবে, এই পথ ছাড়া অন্য কোনো পথের অনুসরণ করবে না, তা হলে তোমাদের তার পথ থেকে বিচ্ছিন্ন করে দূরে সরিয়ে নেবে। আল্লাহ তোমাদের এ নির্দেশ দিচ্ছেন, যেন তোমরা সতর্ক হও।

একটি নেকির কাজে দশ গুণ বেশি সওয়াব পাওয়া যায়

আল্লাহতায়ালা ১৬০ নম্বর আয়াতে বলেন, কেউ কোনো ভালো কাজ করলে সে তার দশ গুণ প্রতিদান পাবে, আর কেউ পাপ ও অসৎ কাজ করলে তাকে শুধু ততটুকুই প্রতিফল দেওয়া হবে যতটুকু সে করেছে, আর তারা অত্যাচারিত হবে না।

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ