মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ২৬ জেলে আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৮, ২০২৩ | ১১:১৬
Link Copied Successfully!
জাটকা শিকার করার অপরাধে ২৬ জেলেকে আটক করেছে জেলা টাস্কফোর্স। -- পপুলার বিডিনিউজ

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার করার অপরাধে ২৬ জেলেকে আটক করেছে জেলা টাস্কফোর্স। আটক জেলেদের মধ্যে ১৬জনকে এক মাস করে কারাদন্ড, ৮জনকে ৩২ হাজার টাকা জরিমানা এবং দুইজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অভিভাবকের জিন্মায় ছেড়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৮ মার্চ) রাতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।

কারাদন্ড প্রাপ্ত জেলেরা হলেন-আহম্মদ আলী হাওলাদার (৪২), সোহরাব বেপারী (৪২), করিম হাওলাদার (৪০), মোঃ জসিম (১৮), রাজিব মোল্লা (২০), দেলোয়ার বেপারী (৪২), ফয়সাল দেওয়ান (৩৫) মোঃ ফারুক উকিল (৩৫), মেছবাহ উদ্দিন (৪০), মোহন মিজি (৪০), বোরহান (৩৫), আল-আমিন (২০), হাকিম সরদার (২২), সেলিম বেপারী (১৯), সাইম সরদার (১৮) ও মো. সুজন (১৮)।

বিজ্ঞাপন

জরিমানা করা হয় ৮ জন জেলেকে। এর মধ্যে মো. সাইফুলকে (১৭) ৩ হাজার, সুমনকে (১৭) ২ হাজার, মাহবুবকে (১৭) হাজার, আখতারকে (২৪) ৫ হাজার, মুলুক চান বেপারীকে (২০) ৫ হাজার, দেলোয়ার কে (৫২) ৫ হাজার, মো.  সুমনকে (৩০) ৫ হাজার এবং মো. মনিরকে (৩২) ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়- আল-আমিন (১৬) ও মো. শামীম (১৬) নামে জেলেকে। আটক জেলেদের বাড়ী শরীয়তপুর ও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।

রাত সাড়ে ১০টায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

বিজ্ঞাপন

তিনি জানান, জাটকা রক্ষায় চাঁদপুর পদ্মা-মেঘনায় বেলা ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৬জন জেলে আটক এবং ১লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন এর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, ক্ষেত্র সহকারী মো. জামিউল হোসেন, কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা।

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস জাটকা রক্ষায় পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরণের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্যকারীর বিরুদ্ধে সর্বোচ্চ দুই বছরের কারাদন্ড বা ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দন্ডের বিধান রয়েছে।

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা