বিয়েবাড়িতে মাংস কম দেওয়ায় তুলকালাম, বরের বাবা নিহত

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ৪, ২০২৩ | ৩:৫৯
Link Copied Successfully!

বিয়েবাড়িতে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বরের বাবা নুর মোহাম্মদ (৫০) নিহত হয়েছেন।

শুক্রবার রাতে নীলফামারীর জলঢাকা পৌরসভার আমরুলবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুর মোহাম্মদ রংপুর সদরের হাজীরহাট উত্তম বাওয়াইপাড়ার বাসিন্দা। এ ঘটনায় কনের বাবা আনারুল ইসলাম ও স্থানীয় একজনকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, গতরাত ১২টার দিকে আনারুল ইসলামের মেয়ে জান্নাতুল আক্তারের সঙ্গে নুর মোহাম্মদের ছেলে জোনাব আলীর বিয়ে হয়। এরপর কনে নিয়ে চলে যান বর জোনাব আলী। বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ থেকে ২৫০ জনেরও বেশি অতিথি আসে। তবে আসার কথা ছিল ১০০ জন অতিথি। এতে খাবারে কিছুটা কম হয়।

হাসান বিন হাসিব নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, বিয়ের পর কনে নিয়ে আগেই চলে যান বর জোনাব আলী। তার বাবা পরের গাড়িতে যাওয়ার সময় কনের বাবাকে মাংস কম দেওয়া হয়েছে ও আপ্যায়ন কম হয়েছে বলে অভিযোগ করেন। এ নিয়ে কনের পক্ষের সঙ্গে বরপক্ষের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বরের বাবাকে মারধর করে কনেপক্ষের লোকেরা। পরে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে রাত ১টার দিকে তিনি মারা যান। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

জলঢাকা থানার ওসি ফিরোজ কবীর বলেন, এ ঘটনায় কনের বাবাসহ দুজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু