লিভার সুস্থ রাখতে যে আটটি খাবার খাবেন

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৩ | ১০:৫২
Link Copied Successfully!

সুস্থভাবে বাঁচতে ও স্বাভাবিক কার্যক্রমে আমাদের শরীরে যে অঙ্গপ্রত্যঙ্গগুলো অবদান রাখে তার মধ্যে লিভার অতিগুরুত্বপূর্ণ।

সুতরাং ওষুধ খেলেই সুস্থ থাকবে লিভার এ ধারণা ভুল। শরীরে ফ্যাটি লিভারের কারণে লিভার সমস্যা হতে পারে।

এ ছাড়া ডায়াবেটিস, কোলেস্টেরল, থাইরয়েডের মতো হরমোনজনিত নানা অসুখেও ফ্যাটি লিভারের প্রবণতা বাড়ে।

বিজ্ঞাপন

সময়মতো ফ্যাটি লিভারের চিকিৎসা না করালে লিভার সিরোসিসও হতে পারে। খাবার থেকে পাওয়া ফ্যাট লিভারে জমা হতে হতে ফ্যাটি লিভারের সমস্যা আরও বড় আকার ধারণ করে। তাই ফ্যাটি লিভারে আক্রান্ত হলে খাওয়াদাওয়ায় রাশ টানাই একমাত্র উপায়।

রোজকার খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় পরিবর্তন আনলেই স্বস্তি মিলতে পারে ফ্যাটি লিভারের হাত থেকে। তাই সবার জানা উচিত— ফ্যাটি লিভারে আক্রান্ত ব্যক্তিরা রোজকার ডায়েটে কোন কোন খাবার শামিল করবেন—

স্যালমন, টুনা ও সার্ডিনের মতো মাছে থাকা ওমেগা ৩ লিভার সুস্থ রাখে, কোষে জমে থাকা চর্বি ভাঙতে সাহায্য করে এবং প্রদাহ কমায়। আপনি চাইলে ডাক্তারের পরামর্শ নিয়ে সাপ্লিমেন্টও নিতে পারেন। পমফ্রেট মাছ রাঁধুন সর্ষে দিয়ে, এক থালা ভাত নিমেষেই হবে সাফ!

বিজ্ঞাপন

অ্যাভোকাডো স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ। এই ফলটি লিভারের পৃষ্ঠে অস্বাস্থ্যকর চর্বি জমতে দেয় না। অ্যাভোকাডোয় গ্লাইসেমিক সূচকও কম, তাই লিভার থেকে টক্সিন অপসারণ করতে সাহায্য করে। এ ছাড়া অ্যাভোকাডোয় উচ্চ ফাইবার থাকার কারণে মেটাবলিজমও উন্নত হয়। ফলে ওজনও নিয়ন্ত্রণে থাকে।

ওজন কমাতে গ্রিন টির উপকারিতা সম্পর্কে আমরা সবাই অবগত। গ্রিন টি আমাদের শরীরকে চর্বি শোষণে সাহায্য করে এবং লিভারে চর্বি জমা কমায়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের কার্যকারিতা উন্নত করে।

রাজ্যে বাড়ছে অ্যাডিনো ভাইরাস সংক্রমণ! কীভাবে বুঝবেন আপনি এই ভাইরাসে আক্রান্ত কিনা?

তোফুতে পাওয়া সয়া প্রোটিন শরীরের সামগ্রিক চর্বি কমাতে সাহায্য করে। এক কথায়, তোফু চর্বি জমানোর পরিবর্তে অপসারণ করতে সাহায্য করে। এটি লিভারের কোষের ক্ষতি কমাতেও সাহায্য করে।

গবেষণা অনুসারে, রসুন আমাদের লিভার থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়। ফলে লিভারে ক্ষতিকারক চর্বি জমা হয় না। রসুনে অনেক প্রাকৃতিক যৌগ থাকায় এটি শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের কাজকেও বাড়িয়ে তোলে।

বাতাবি লেবু ফ্যাটি লিভারের কারণে হওয়ার লিভারের ক্ষতি সারাতে সাহায্য করে। এতে থাকা উচ্চমাত্রায় ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে সব বিষাক্ত পদার্থ বের করে দেয়। ফলে কোষগুলোকে রক্ষা করে এবং লিভারের ক্ষতি হতে দেয় না।

কফি ফ্যাটি লিভারের জন্য খুবই সহায়ক। লিভারের কোষগুলোর ক্ষতি করে এমন এনজাইমগুলো অপসারণ করে দেয় কফি। দিনে দুই কাপ কফি খাওয়া বেশ সহায়ক হতে পারে।

অলিভ অয়েল অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। আর ওমেগা ৩ লিভারের কার্যকারিতা উন্নত করতে খুবই সহায়ক। এটি শরীরে জমা চর্বির পরিমাণ কমায় এবং ক্ষতির হাত থেকে রক্ষা করে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু