স্মৃতিশক্তি ধরে রাখবেন যেভাবে

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৩০, ২০২৩ | ৬:১১
Link Copied Successfully!

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কোষগুলোও বুড়িয়ে যায়। কোষগুলোর স্বাভাবিক ক্ষমতা হারিয়ে যাওয়ার ফলে স্মৃতিশক্তি কমতে শুরু করে। এ ছাড়া কোনো কারণে মস্তিষ্কে স্বাভাবিক রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হলে মস্তিষ্কের কোষগুলোর কর্মক্ষমতা কমে যায়। তীক্ষ মেধা, অটুট স্মরণশক্তি মানুষের জন্মগত বৈশিষ্ট্য। তবে সময়ের সঙ্গে সঙ্গে এগুলো যাতে হ্রাস না পায় তা নিশ্চিতে কিছু নিয়ম মেনে চলতে পারেন।

‘ব্রেন গেম’ খেলা

বুদ্ধি খাটিয়ে খেলতে হবে এমন খেলা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে। ইন্টারনেটে এ ধরনের গেম পাবেন। এ ছাড়া প্রতিদিন সকালে ‘শব্দজট’ খেলার অভ্যাস করা যেতে পারে।

বিজ্ঞাপন

পুষ্টিকর খাবার খান

মস্তিষ্কের কার্যকারিতা বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে ভিটামিনযুক্ত পুষ্টিকর খাবার খেতে হবে। তাজা ফলমূল, গাঢ় সবুজ শাক-সবজি, মাছ, মাংস, ডিম, দুধ, গমের রুটি প্রভৃতি প্রোটিন ও মিনারেল সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। মাছ, তেলের বীজ, বাদাম ইত্যাদি স্নেহজাতীয় খাবার বাড়িয়ে দিন। পরিমাণ মতো বিশুদ্ধ পানি পান করুন। চিনি, লবণ কম খান।

বিজ্ঞাপন

মানসিক চাপ কমান

মানসিক চাপ বাড়লে স্মৃতিশক্তি কমে। এ জন্য কাজের পরিবেশকে ভালো করুন। বন্ধু ও পরিচিতজনের সংখ্যা বাড়ান। বন্ধুদের সঙ্গে আড্ডা ও আলাপে সময় কাটাতে হবে। কমিউনিটির নানা কাজে সম্পৃক্ত থাকা ভালো।

পর্যাপ্ত ঘুমান

পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই। নির্ঘুম শরীর অনেকাংশেই মনের ক্ষমতার ওপর প্রভাব ফেলে। তাই ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমান, কিন্তু বেশি ঘুম নয়। আবার এটাও মনে রাখতে হবে, দৈনিক পাঁচ ঘণ্টার কম ঘুম হলে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে। আর ১০ ঘণ্টার বেশি ঘুম হলে মস্তিষ্ক সজাগ হওয়ার সময় পায় না।

লিখে রাখুন

যে বিষয়গুলো মনে রাখতে চান তা লিখে ফেলার অভ্যাস করুন। লেখার সময় মস্তিষ্কে অক্সিজেন সমৃদ্ধ রক্তপ্রবাহের পরিমাণ বাড়ে। তাই লিখে রাখুন ডায়রিতে, ই-মেইলে।

বাইরে হাঁটুন

শরীর সক্রিয় রাখতে ঘরে নয় বরং বাইরে গিয়ে হাঁটুন। বয়স্কের মধ্যে যাঁরা নিয়মিত ব্যায়াম করেন, সচল থাকেন, তাঁদের বৌদ্ধিক উন্নতি বেশ লক্ষণীয়।
সূত্র: কালের কণ্ঠ
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস