নেইমারকে বাংলাদেশে আনার উদ্যোগ বসুন্ধরা কিংসের

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ৫, ২০২৩ | ৪:১৫
Link Copied Successfully!

এমনিতেই ব্রাজিল সুপারস্টার নেইমারের অনেক ভক্ত আছেন বাংলাদেশে। তার ওপর কাতার বিশ্বকাপের আগেই জানা যায়, নেইমারের প্রচারণার কাজে যুক্ত রবিন মিয়ার বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার ভৈরবে। বিষয়টি নিয়ে ওই সময় মিডিয়ায় বেশ তোলপাড় হয়েছিল। রবিন মিয়া অল্প সময়ের জন্য বাংলাদেশেও এসেছিলেন। এবার সেই রবিন মিয়া এলেন বসুন্ধরা কিংসে।,

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অসামান্য ভূমিকা রেখে যাচ্ছে বসুন্ধরা গ্রুপ। নির্মাণ করেছে দেশের প্রথম স্পোর্টস কমপ্লেক্স। অভিষেকেই টানা তিনবারের লিগ চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। সেই বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানের সঙ্গে এক বিশেষ সাক্ষাতে মিলিত হন রবিন মিয়া। নেইমারকে কোনোভাবে বাংলাদেশের ফুটবলের সঙ্গে যুক্ত করা যায় কিনা- সে বিষয়ে তাদের মাঝে আলোচনা হয়। বাংলাদেশের ফুটবল এগিয়ে নিতে বসুন্ধরা গ্রুপের প্রচেষ্টা দেখে রবিন মুগ্ধ। তাই নেইমারকে আনার ব্যাপারে তিনিও আগ্রহী।,

গণমাধ্যমকে রবিন মিয়া বলেন, ‘নেইমারকে যদি বাংলাদেশের কোনো কম্পানির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করানো হয়, সেক্ষেত্রে অবশ্যই বসুন্ধরা গ্রুপের নাম আসবে সবার আগে। ওই জায়গাটা থেকে চেষ্টা করছি একটা সম্পর্ক তৈরি করার। সবকিছু মিলে প্রাথমিক আলোচনা চলছে। এখনও চুড়ান্ত কিছু হয়নি। নেইমারকে বসুন্ধরার শুভেচ্ছাদূত করার চেষ্টা করছি। বসুন্ধরা গ্রুপের আমন্ত্রণে বাংলাদেশে আনার চেষ্টা করছি।’,

বিজ্ঞাপন

এ ব্যাপারে বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান বলেন, ‘যেহেতু নেইমারের ঘনিষ্ট একজন এসেছেন আমাদের দেশে, তার সঙ্গে ফুটবল বিষয়ক আলোচনায় হওয়াটাই স্বাভাবিক। নেইমারকে বাংলাদেশের ফুটবলের সাথে, বসুন্ধরা কিংসের সাথে কোনোভাবে সম্পৃক্ত করা যায় কিনা সে বিষয়ে আলোচনা হয়েছে। নেইমারকে আমাদের কোনো পণ্যের শুভেচ্ছাদূত করা কিংবা স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধনের দিনে আনা যায় কিনা- এমন অনেক চিন্তাভাবনা আমাদের মাথায় আছে। এটা যদি করতে পারি, তাহলে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা