চাঁদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

প্রধানমন্ত্রী প্রতিটি উপজেলায় স্টেডিয়াম তৈরীর ঘোষণা দিয়েছেন: ডিসি অঞ্জনা খান মজলিস 

Reporter
আশিক বিন রহিম
আপডেটঃ মে ২৬, ২০২২ | ১০:১৪
Link Copied Successfully!

চাঁদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতার শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব (১৭)ও এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে বৃহস্পতিবার বিকেলে উৎসবমূখর আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়।

বালিকা দলের খেলায় চাঁদপুর সদর উপজেলা দল ৯-০ গোলে মতলব দক্ষিণ উপজেলা কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালক দলের অপর খেলায় চাঁদপুর পৌরসভা দল ২-০ গোলে মতলব দক্ষিণ উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, যাঁদের নামে এই টুর্নামেন্ট সে পরিবারটি ছিল ক্রীড়াপ্রেমী পরিবার। আজকের দিনে সেই পরিবারের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে প্রতিটি উপজেলায় আধুনিক স্টেডিয়াম করার ঘোষণা দিয়েছে। এটি বাস্তবায়ন হলে  আমাদের ছেলেমেয়েরা খেলাধুলায় আরো এগিয়ে যাবে। খেলাধুলায় জয় পরাজয় থাকবেই।  তা নিয়েই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি  ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নাঈম পাটওয়ারী দুলাল, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সদর উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম‌্যান আইয়ুব আলী বেপ‌ারী, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলামসহ বি‌ভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ।

খেলায় সেরা খেলোয়াড়ের পুরস্কার পান চাঁদপুর পৌরসভা দলের মেজবাজ উদ্দিন ও চাঁদপুর সদর উপজেলা দলের ইতি আক্তার। চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা