চাঁদপুরের সাইক্লোন শেল্টারে চুরি, আটক ১০

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ১৯, ২০২০ | ৬:০৭
Link Copied Successfully!

উত্তাল পদ্মা-মেঘনার ভয়াল স্রোতে ভাঙ্গনের অস্তিত্ব হারাতে বসেছে চাঁদপুরের নব-নির্মিত রাজরাজেশ্বর ওমর অালী স্কুল কাম সাইক্লোন সেল্টার। সাইড সিলেকশনে ক্রুটি থাকলেও কাজের গুণগত মান ভালো হওয়ায় চারপাশে প্রায় ৪০ ফুট পনিতে এখনো ৭৮ ফুট পাইলের উপর ঠায় দাঁড়িয়ে আছে ৩ তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন ভবনটি। আর এমন সুযোগকেই কাজে লাগিয়ে নদীতে বিলিন হবার মুখে থাকা ভবনটির দরোজা-জানালা চুরি করতে আসে স্থানী এবং বহিরাগত একদল চোর। এ যনো ‘মরার উপর খাঁড়ার ঘা’। এমন ঘটনায় ভবনটির ঠিকাদার প্রতিনিধি ও ইউপি সদস্য পারভেজ রনি এবং তার ছোট ভাই সেলিম গ্রামবাসীদের সহযোগিতায় হাতেনাতে ১০ চোরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

১৮ জুলাই শনিবার শেষ বিকেলে চাঁদপুর সদর উপজেলার ১৪ নং রাজরাজেশ্বর ইউনিয়নে এই ঘটনা ঘটে। খবর পেয়ে রাজরাজেশ্বর ইউনিয়নে অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইনেসপেক্টর আব্দুর রব আমামীদের আটক করে চাঁদপুর মডেল থানায় প্রেরণ করে।

আটককৃতরা হলেন, মো. শাহীন (৩৮), আব্দুর রহিম (২০), মানিক (১৯), ইদ্রিস খলিল (২৬), মো. জামাল গণি (১৮), ফরিদ জোয়ান (১৮), তারেক দেওয়ান (১৮), শামসুদ্দিন (১৮), মামুন (১৯), শরীফ (২০)। পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ঘটনায় সাইক্লোন সেল্টারের ঠিকাদার প্রতিনিধি ও ইউপি সদস্য পারভেজ রনি জানান, শনিবার শেষ বিকেলে আমি এবং আমার ছোট ভাই সেলিমসহ কয়েকজন মিলে ভবনটির কি অবস্থায় আছে তা দেখতে যাই। এসময় দেখতে পাই একদল লোক সাইক্লোন সেল্টারের জানালার থাইগ্লাসগুলো খুলে নিয়ে যাচ্ছে। তখন স্থানীয় দিলা মাঝি, দেলোয়ার মাঝি, ডা. আনোয়ার, নাজমুল, মনির সর্দারসহ এলাকার লোকজনের সহযোগিতায় চোরদের ঘেরাও করে ফেলি।

তিনি আরো জানান, সাথে সাথে বিষয়টি আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, স্থানীয় মেম্বার, ওরম আলী হাই স্কুলের প্রধান শিক্ষক, সদর উপজেলার মাননীয় নির্বাহী কর্মকর্তা, এবয় পিআইও এবং মডেল থানার ওসি সাহেবকে ফোন করে জানাই। পরে এলাকাবাসী মিলে চোরদের লক্ষীচর বাজারে এনে আটকে রেখে রাত ৯টায় রাজরাজেশ্বরের অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইনেসপেক্টর আব্দুর রব সংঙ্গীয় ফোর্স নিয়ে এলে তাদের হাতে তুলে দেয়া হয়।

এদিকে রোববার আটক চোরদের থানায় নিয়ে এলে একটি চক্র তাদের ছাড়িয়ে নিতে মডে থানার আশপাশে ঘুরঘুর করতে দেখা গেছে। এলকাবাসীর দাবী এমন দুর্যোগের দিনে যারা এমন অমানবিক কাজ করতে চেয়েছিলো তাদের যেনো দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত : গত দুই সপ্তাহ ধরে উত্তরাঞ্চল থেকে নেমে আসা বন্যার পানির প্রবল স্রোতে নদীবেষ্টিত রাজরাজেশ্বর ইউনিয়নের পদ্মা-মেঘনার ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। তীব্র নদী ভাঙনে এখন পর্যন্ত ৪টি গ্রাম নদীগর্ভে বিলিন হয়ে গেছে। এছাড়া প্রায় ৪শতাধিক বসতবাড়ি অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। বর্তমানে আরো প্রায় ৫শ’ বাড়িঘর ভাঙনের হুমকির মুখে রয়েছে। শুক্রবারের ভাঙনে ২ কোটি ২৯ লাখ টাকা ব্যায়ে নব-নির্মিত রাজরাজেশ্বর ওমর অালী স্কুল কাম সাইক্লোন সেল্টারটি পানিতে চলে যায়। সাইড সিলেকশনে ক্রুটি থাকলেও কাজের গুণগত মান ভালো হওয়ায় চারপাশে প্রায় ৪০ ফুট পনিতে ৭৮ ফুট পাইলের উপর এখনো ভবনটি ঠায় দাঁড়িয়ে আছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ