শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ : সুজিত রায় নন্দী

Default User
আশিক বিন রহিম, চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৮, ২০২২ | ৮:২৬
Link Copied Successfully!
 প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চাঁদপুরে কমিউনিটি পুলিশিং সদস্যদের মাঝে ইফতার ও ঈদবস্তু বিতরণ করা হয়েছে। ১৮ এপ্রিল সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইফতার ও ঈদ বস্তু বিতরণ করেন বাংলাদেশ আওমী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সূজিত রায় নন্দী।

এতে কমিউনিটি পুলিশিংয়ের ১শ’ ৫৫ জন সদস্য এবং বিভিন্ন মাদ্রাসার ৮শ’ জন এতিম ছাত্রদের মাঝে এই ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

চাঁদপুরের কৃতি সন্তান সূজিত রায় নন্দী তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর কন্য জননেত্রী শেখ হাসিনা সমাজের প্রতিটা মানুষের কথা ভাবেন।শুধু গরীব-অসহায় নয়, যেসকল নিম্নমধ্যবিত্ত রয়েছেন, যারা লজ্জায় কারো কাছে চাইতে পারেনা তাদের পাশে জননেত্রী শেখ হাসিনা আছেন।

বিজ্ঞাপন

তিনি বলোন, আপনারা দেখেছেন করোনাকালে যেখানে বিশ্বের অনেক উন্নত দেশ হিমশিম খাচ্ছিল, সেখানে জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে আমরা সেই সঙ্কটকাল মোকাবেলা করতে সক্ষম হয়েছি। শেখ হাসিনা সুখে দুখে সব সময় মানুষের পাশে থাকে ছিল আছে এবং থাকবে।

তিনি বলেন, আজকে যারা বাংলাদেশকে শ্রীলংকার সাথে তুলনা করছে তাদের সেই স্বপ্ন কোনদিন পূরণ হবে না। কারন শেখ হাসিনা জানে কিভাবে ক্রাইসিস মোকাবেলা করতে হয়। একমাত্র শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ।

চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ শরিফের পরিচালনায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আহসান হাবিব, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সূফী খায়রুল আলম খোকন, পৌর কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক রোটাঃ জামাল হোসেন, চাঁদপুর গৌরগোরিমা জামে মসজিদের খতিব মাওঃ হেদায়েত উল্ল্যাহ।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পরান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম পায়েল, টুটুন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক কাজি নাসিম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাখাওয়াত সহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা