
চাঁদপুর জেলা বিএনপির নতুন সভাপতি মানিক সাধারণ সম্পাদক সেলিম


রাতে ফলাফল ঘোষণা করেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা আবুল খায়ের ভূঁইয়া।
এই সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সম্মেলনে মোট ১৫১৫ জন ভোটারের মধ্যে ৯৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


সভাপতি পদে শেখ ফরিদ আহমেদ মানিক ছাতা মার্কায় পেয়েছেন ৯২৭ ভোট, জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক বাইসাইকেল মার্কায় পেয়েছেন ২৩ ভোট ও বিএনপি নেতা এসএম কামাল উদ্দিন চৌধুরী চেয়ার মার্কায় পেয়েছেন ১১ ভোট।
সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিম মাছ মার্কায় পেয়েছেন ৮৯২ ভোট, দেওয়ান মোহাম্মদ সফিকুজ্জামান আনারস মার্কায় পেয়েছেন ৩৯ ভোট, মোস্তফা খান সফরি বই মার্কায় পেয়েছেন ২৫ ভোট ও কাজী গোলাম মোস্তফা আম মার্কায় পেয়েছেন ১৪ ভোট। কাষ্ট হওয়া ৯৯২ ভোটে মধ্যে সভাপতি পদে ৩১ ও সাধারণ সম্পাদক পদে ২২ ভোট টি ভোট বাদ পড়ে।
সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন অ্যাড. সামছুল ইসলাম মন্টু এবং সহকারি নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহিন ও অ্যাড. রফিকুল হাসান রিপন।
এর আগে সকাল ১০ টায় প্রথম অধিবেশন শুরু হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মেলনে শুভ শূচনা হয়।
এরপর দুপুর আড়াইটা থেকে শুরু হয় দ্বিতীয় অধিবেশন। এনময় ভোটারদের দীর্ঘ লাইনে ৫টি বুথে একযোগে শুরু হয় ভোটগ্রহন।
প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা আবুল খায়ের ভূঁইয়া।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইদুল হক সাইদ। প্রয়াত নেতাদের উদ্দেশ্যে শোক বার্তা পাঠ করেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু।
জলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক অ্যাড. সেলিম উল্ল্যাহ সেলিম ও মুনির চৌধুরী যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহরাস্তি পৌর বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন, মতলব উত্তর বিএনপি নেতা কবির হোসেন, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, কচুয়া উপজেলা বিএনপি নেতা শাহজালাল, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মোল্লা, শাহরাস্তি উপজেলার সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, চাঁদপুর সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর খান প্রমুখ।

চাঁদপুর সদর এর আরও সংবাদ

৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ
হাজীগঞ্জ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন
আন্তর্জাতিক
কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী
অর্থনীতি
চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চাঁদপুর সদর
ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা
রাজনীতি
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত
ফরিদগঞ্জ
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
চাঁদপুর সদর
পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী
চাঁদপুর সদর
কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক
কচুয়া
জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ
সারাদেশ
মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২
মতলব উত্তর
উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম
হাজীগঞ্জ
ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান
চাঁদপুর সদর
কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন
হাজীগঞ্জ
আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন
চাঁদপুর সদর
মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন
মতলব দক্ষিণ
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ
হাজীগঞ্জ
লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি
রাজনীতি
মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ
শাহরাস্তি




