১৭তম সংসদ অধিবেশন শুরু

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৯, ২০২২ | ১২:৪৭
Link Copied Successfully!

একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

এর আগে গত ২৭ জানুয়ারি শেষ হয় ১৬তম অধিবেশন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ৯ মার্চ এ অধিবেশন আহ্বান করেন।

আজকের অধিবেশনে গণমাধ্যম কর্মী আইন প্রণয়নে বিলটি তোলা হবে।

বিজ্ঞাপন

গণমাধ্যম মালিক ও গণমাধ্যম কর্মীদের সম্পর্ক ও তাদের মধ্যকার বিরোধ উপস্থাপন ও নিষ্পত্তি, ন্যূনতম বেতন হার নির্ধারণ, গণমাধ্যম কর্মীদের কল্যাণ ও চাকরির শর্ত ও কর্মপরিবেশসহ গণমাধ্যম কর্মীদের আইনি সুরক্ষা দিতে আনা চাকরির শর্তাবলীর আইনি কাঠামো দিতে এ আইন করা হচ্ছে।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, সংসদে পেশের জন্য এখন পর্যন্ত সংসদ সচিবালয়ের আইন শাখায় ১৫টি বিল জমা পড়েছে। এর মধ্যে পাঁচটি বিল কমিটিতে পরীক্ষাধীন, ছয়টি পাশের অপেক্ষায় এবং চারটি উপস্থাপনের অপেক্ষায় রয়েছে।

সূত্র: যুগান্তর

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা